Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পিকনিকে গিয়ে মধুরায় সলীল সমাধি দুই যুবকের

samayikprasanga by samayikprasanga
June 29, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
পিকনিকে গিয়ে মধুরায় সলীল সমাধি দুই যুবকের

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : মধুরা কোয়ারিতে অঘটন। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের । ঘটনা ঘটেছে মধুরা কোয়ারির দয়াদিশায় রবিবার। নিহত যুবকদ্বয় শিলচর কনপুরের বাসিন্দা রাজদীপ দাস (২২) ও বিশ্বজিৎ দত্ত (১৯) ওরফে নারায়ণ । পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাজদীপ দাস ও বিশ্বজিৎ দত্ত সহ আরও তিন বন্ধু মিলে পিকনিক করতে মধুরা দয়াদিশা এলাকায় যান । বেলা আড়াইটা নাগাদ রাজদীপ দাস ও বিশ্বজিৎ দত্ত স্নান করতে নদীতে নামার চেষ্টা করলে অন্য তিন বন্ধু তাদের বাধা দেন । কিন্তু বন্ধুদের বাধা না শোনে নদীতে স্নান করতে নামেন রাজদীপ ও বিশ্বজিৎ । নিমিষের মধ্যে দুই বন্ধু নদীতে তলিয়ে যান । পরে তাদের তিন বন্ধু সহ স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুজির পর রাজদীপকে উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় উধারবন্দ হাসপাতালে । সেখান থেকে পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে বিশ্বজিৎ দত্তকে উদ্ধার করতে পারেন নি বন্ধুরা । পরে স্থানীয়রা ঘটনার কথা উধারবন্দ থানায় জানান। পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে যান ওসি সিম তিমুং । তিনি অকুস্থলে গিয়ে এসডিআরএফকে খবর দেন । দ্রুত পৌছায় এসডিআর বাহিনী । অনেক খোজাখুজির পর সন্ধ্যায় এসডিআরএফ মধুরার ঘটনাস্থল থেকেই বিশ্বজিৎ দত্তের মৃতদেহ উদ্দ্বার করে। । শেষ প্রাপ্ত খবরে জানা গেছে, শবদেহ দুটি মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিয়েছে উধারবন্দ পুলিশ। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে সমঝে দেওয়া হবে।

Tags: Assam PoliceMadhura river
Previous Post

ভাগাবাজারে ফের প্রকাশ্য দিবালোকে ডাকাতি, মিজো নাগরিকের ৩.২০ লক্ষ টাকা লুট

Next Post

শিলচরে ভোরে ফুল তুলতে বেরিয়ে ছিনতাইকারীর খপ্পরে প্রৌঢ়া

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
শিলচরে ভোরে ফুল তুলতে বেরিয়ে ছিনতাইকারীর খপ্পরে প্রৌঢ়া

শিলচরে ভোরে ফুল তুলতে বেরিয়ে ছিনতাইকারীর খপ্পরে প্রৌঢ়া

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?