Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পাণ্ডবরা তাদের আত্মীয়দের নির্বাচন করেনি : জয়শংকর

নাম না করে ফের পাকিস্তানকে আক্রমণ বিদেশমন্ত্রীর

samayikprasanga by samayikprasanga
January 29, 2023
in slider, জাতীয়
0
পাণ্ডবরা তাদের আত্মীয়দের নির্বাচন করেনি : জয়শংকর

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : আবারও পাকিস্তানকে আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথা অনুযায়ী, যেভাবে পাণ্ডবরা তাদের আত্মীয়দের নির্বাচন করতে পারেনি, সেভাবেই ভারতও তাদের ভৌগোলিক অবস্থানে থাকা প্রতিবেশী দেশগুলিকে নির্বাচন করতে পারে না। এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । তাঁর কথায়, ”এটাই আমাদের কাছে বাস্তব। যেভাবে পাণ্ডবরা তাদের আত্মীয়দের নির্বাচন করেনি, আমরাও আমাদের প্রতিবেশীদের নির্বাচন করতে পারি না। তবে স্বাভাবিক ভাবেই আমাদের আশা, সদর্থক ভাবনা অব্যাহত থাকুক।” নাম না করলেও তাঁর ওই মন্তব্যে যে পাকিস্তানকেই ঘুরিয়ে ‘কৌরব’ বলে কটাক্ষ করা হয়েছে তা নিশ্চিত। আসলে এদিন পাকিস্তান নিয়ে প্রশ্ন করার পরই তিনি ওই কথা বলেছেন। সিন্ধু জলচুক্তি নিয়েও প্রশ্ন করা হয় বিদেশমন্ত্রীকে। তিনি বলেন, ”পাকিস্তানে কী হচ্ছে, সেটা নিয়ে আমার কথা বলাটা ঠিক দেখাবে না। এটা একেবারেই প্রযুক্তির ব্যাপার। দুই দেশের সিন্ধু কমিশনাররা এই বিষয়ে কথা বলছেন। তারপরই আমরা আমাদের ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে কথা বলতে পারব।” উল্লেখ্য, জয়শংকরের বইয়ের মারাঠি সংস্করণ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেই অনুষ্ঠানেই ওই সব মন্তব্য করতে দেখা যায় বিদেশমন্ত্রীকে। পাশাপাশি পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পাকিস্তানে কী ঘটছে তা নিয়ে তিনি মন্তব্য করতে পারবেন না। নিজের বই সম্পর্কে বলতে গিয়ে জয়শংকর বলেন, দেশের বিদেশ নীতি সম্পর্কে সাধারণ মানুষকে জানাতেই ওই বই লিখেছেন তিনি। বইটিতে আটটি অধ্যায় রয়েছে। এরই সঙ্গে পাকিস্তানের সমান্তরালে চিন প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। তিনি বলেন, চিনের অতি উচ্চাকাঙ্ক্ষার জন্য ভারতকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। এই প্রসঙ্গে জাপানের সঙ্গে জোট তৈরি এবং ইন্দো–প্যাসিফিক অঞ্চলের সমস্যা নিয়েও কথা বলতে দেখা যায় জয়শংকরকে।

Tags: Indialocpakistans jayshankar
Previous Post

শ্রীনগরের লাল চকে তেরঙ্গা উত্তোলন রাহুলের

Next Post

পাকিস্তানে বাস দুর্ঘটনায় মৃত ৪৪

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
পাকিস্তানে বাস দুর্ঘটনায় মৃত ৪৪

পাকিস্তানে বাস দুর্ঘটনায় মৃত ৪৪

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?