Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পাকিস্তানের কুটচাল সত্ত্বেও তুরস্ক -সিরিয়াকে সাহায্য দিল্লির

ভূমিকম্পে মৃত্যুসংখ্যা ৫ হাজার ছাড়াল

samayikprasanga by samayikprasanga
February 7, 2023
in slider, আন্তর্জাতিক
0
পাকিস্তানের কুটচাল সত্ত্বেও তুরস্ক -সিরিয়াকে সাহায্য দিল্লির

অনলাইন ডেস্ক : মঙ্গলবার দুপুরে পঞ্চম বার কেঁপে উঠল তুরস্ক। তার জেরে ধসে পড়ল আরও কিছু বহুতল, বাড়ি, হাসপাতাল। তার জেরে আরও হাজার হাজার মানুষ ঘরছাড়া হলেন। জখম হলেন। তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়াল। আহত প্রায় ২০ হাজার। যে ক’টা হাসপাতালে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আর তিলধারণের জায়গা নেই।

 

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

তুরস্কে এক মহিলার কান্না।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে পাশে দাঁড়িয়েছে ভারত। সেজন্য দিল্লিকে  ধন্যবাদ জানাল তুরস্ক । সেদেশে ভূমিকম্পের পরেই জরুরি বৈঠক ডেকে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। তারপরেই ভারতকে ‘দোস্ত’ বলে সম্বোধন করে ধন্যবাদ জানান তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল। তিনি বলেন, হিন্দি ও তুর্কি- দুই ভাষাতেই প্রচলিত শব্দ দোস্ত তাই তুর্কি প্রবাদ ব্যবহার করে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন সুনেল।

সোমবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। কম্পনের প্রভাব পড়ে প্রতিবেশী দেশ সিরিয়াতেও। উদ্ধারকাজ শুরু হতেই লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এহেন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে প্রধানমন্ত্রীর দপ্তর। সিদ্ধান্ত নেওয়া হয়, ১০০ জনের উদ্ধারকারী দল পাঠানো হবে তুরস্কে। ডগ স্কোয়াড, ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠানোর প্রস্তুতি শুরু হয়। প্রথম বিমানটি ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছে সেখানে।দ্বিতীয় বিমানটিতে রয়েছে জরুরিকালীন চিকিৎসার সমস্ত সরঞ্জাম।  এছাড়া ভারতীয় বায়ুসেনার আরও ২ টি বিমান পাঠানো হয়েছে।

এই ঘোষণার পরেই ভারতকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ভারতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল। তিনি লেখেন,” ‘দোস্ত’ শব্দটি তুর্কি ও হিন্দি দুই ভাষাতেই ব্যবহার করা হয়। আমাদের তুর্কি ভাষায় একটি প্রবাদ আছে, দোস্ত কারা গুনদে বেল্লি অলুর। তার অর্থ, বিপদের সময়ে যারা পাশে দাঁড়ায় তারাই প্রকৃত বন্ধু। ভারতকে অনেক ধন্যবাদ। বিপর্যয়ের পর আমরা যখন সাহায্য চেয়েছিলাম, সবার আগে এগিয়ে এসেছিল ভারত। ” অন্যদিকে, বিপদের সময়েও ভারতের সঙ্গে অসহযোগিতা বজায় রাখল পাকিস্তান । ভারতের উদ্ধারকারী দলের বিমানকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিল না শাহবাজ শরিফের সরকার।  মানবিক সাহায্যের বিষয়টি বিবেচনা করেও ভারতের বিমানকে অনুমতি দেয়নি পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার এমন আচরণ করল ভারতের প্রতিবেশী দেশ। ২০২১ সালে তালিবানের হাতে কাবুলের পতনের পরে আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছিল ভারত। সেই সময়ও ঘুরপথে কাবুল পৌঁছেছিল ভারতের বিমান। সিরিয়ার জন্য আলাদা করে ওষুধ পাঠিয়েছে ভারত। তুরস্কের জন্য ইতিমধ্যেই বিপুল ত্রাণ পাঠানো হয়েছে।মঙ্গলবার বিকেলের মধ্যেই দামাস্কাসে পৌঁছে জয় ভারতের সি ১৩০ বিমান। আরও বেশি উদ্ধারকর্মী, ত্রাণসাহায্য নিয়ে ভারতীয় বায়ুসেনার আরও দুটি পৌঁছেছে তুরস্কে ।

Tags: Indiapakistanpm narendra modiTurkey syria earthquake
Previous Post

দর্মিখাল জিপিতে রাস্তার কাজ নিয়ে অপপ্রচারে ক্ষোভ জিপি সভানেত্রীর

Next Post

মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে: হু

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে: হু

মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে: হু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?