Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

samayikprasanga by samayikprasanga
October 9, 2023
in slider, জাতীয়
0
পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

অনলাইন ডেস্ক : চব্বিশের লোকসভা ভেটের আগে পাঁচ রাজ্যে নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল জানান ভোটের সূচি। এই নির্বাচনকে চব্বিশের সেমিফাইনাল হেসেবে দেখছে রাজনৈতিক দলগুলি।

সূচি অনুযায়ী, মিজোরামে ৭ নভেম্বর, মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর, তেলেঙ্গানায় ৩০ নভেম্বর ভোট নেওয়া হবে। ছত্তিশগড়ে দু’দফায় ভোট। মাওয়াদী হিংসা কবলিত অঞ্চলে সুরক্ষার কারণ দেখিয়ে ২ দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। ৭ এবং ১৭ নভেম্বর ভোট নেওয়া হবে এই রাজ্যে। সব রাজ্যের ভোট গণনা ও ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করবে বলে জানান রাজীব কুমার।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

মোট ৬৭৯টি বিধানসভা আসন রয়েছে এই পাঁচ রাজ্যে। দেশে মোট বিধানসভার ৬ ভাগের ১ ভাগ এই পাঁচ রাজ্যে। মোট ভোটার ১৬ কোটির কিছু বেশি। প্রথম বারের ভোটদাতা ৬০ লক্ষের বেশি। ১.৭৭ লক্ষ ভোটকেন্দ্র। ১.০১ লক্ষ কেন্দ্রে ওয়েবকাস্টিং হবে বলে ঘোষণা করেছে কমিশন। উল্লেখ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জানুয়ারি। মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ১৭ ডিসেম্বর। মধ্যপ্রদেশে, ছত্তিশগড় ও রাজস্থানে পাঁচ বছর আগে জয়ী হয়েছিল কংগ্রেস। মধ্যপ্রদেশে কংগ্রেসের বিধায়কদের একাংশকে ভাঙিয়ে ঘুরপথে সরকার গড়ে বিজেপি। তেলেঙ্গানায় সরকার চালাচ্ছে ভারত রাষ্ট্র সমিতি। মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট সরকার রয়েছে।

Tags: 5 state electionElection CommissionNational News
Previous Post

এবার আত্মীয়ের জমি আত্মসাতের অভিযোগে ফাঁসছেন সাব রেজিস্ট্রার অফিসের বড়বাবু জলিল !

Next Post

রাজ্যে মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
রাজ্যে মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে

রাজ্যে মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?