Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পরীক্ষার মাঝে আজ বাণীবন্দনা, আয়োজনে কাটছাঁট বহু স্কুলে

samayikprasanga by samayikprasanga
February 13, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
পরীক্ষার মাঝে আজ বাণীবন্দনা, আয়োজনে কাটছাঁট বহু স্কুলে

অনলাইন ডেস্ক : সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। এসবের মাঝেই আগামীকাল বুধবার সরস্বতীপূজো। তাই এবার দেবী সরস্বতীকে ঘিরে পরীক্ষার্থীদের অনেকেই একটু বেশি ভক্তিশীল। তবে এর মাঝেই পরীক্ষাকে ঘিরে পুজো আয়োজনের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়েছেন বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্র রয়েছে, এমন অনেক স্কুলের কর্তৃপক্ষই পুজোর আয়োজনে অনেকটা কাটছাঁট করতে বাধ্য হয়েছেন।

মেয়েদের স্কুল বলে শিলচর ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে প্রতিবছর বাণীবন্দনাকে ঘিরে একটু বেশিই উৎসাহ দেখা যায়। তবে এবার ওই স্কুলে আয়োজন অনেকটাই সংক্ষিপ্ত। স্কুলে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। এর জন্য “সিট প্ল্যান”-থেকে ধরে আনুষাঙ্গিক সব ব্যবস্থা সম্পূর্ণ করতে হবে আগেভাগেই। অন্যান্য বছরের মতো এবার আড়ম্বরে পুজো করতে গেলে বিঘ্নিত হতে পারে সেসব প্রক্রিয়া। তাই পূজো সেরে নেওয়া হচ্ছে অনেকটা সংক্ষিপ্তকারে । স্কুলের শিক্ষক পরিতোষ দে জানিয়েছেন, এবার পরিস্থিতির চাপে পুজোয় অন্যান্য ক্ষেত্রে কাটছাঁটের পাশাপাশি খিচুড়ি প্রসাদ বিতরণ সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

তবে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক কৃষ্ণেন্দু রায় জানান, তাদের স্কুলে কিছু অতিরিক্ত জায়গা থাকায় খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করাটা সম্পূর্ণ বর্জন করা হয়নি। যদিও সবকিছুই হবে তুলনামূলকভাবে সংক্ষিপ্ত পরিসরে। অন্যান্য বছরের মতো এবার আর ঢালাও ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। নারসিং হায়ার সেকেন্ডারি স্কুলের মতোই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষারই কেন্দ্র রয়েছে সরকারি বালক বিদ্যালয়েও। তবে ওই স্কুলের অধ্যক্ষ পারভীন সুলতানা জানিয়েছেন কিছুটা অসুবিধা হলেও তারা পুজোকে ঘিরে আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না। কারণ বুধবার পুজোর পরদিন বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা নেই, আর মাধ্যমিক শুরু হচ্ছে শুক্রবার। তাই একটু কষ্ট হলেও বুধবার পুজো সেরে বৃহস্পতিবার দিনটাতেই পরীক্ষাকে ঘিরে সব প্রস্তুতি সেরে নেবেন।

পালংঘাট সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষারই কেন্দ্র। স্কুলের শিক্ষক পুলক দাস জানিয়েছেন তারা এবার পুজো আয়োজন করলেও সবকিছুই সেরে নেওয়া হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। অন্যান্য বছরের মত দিনভর পুজোকে ঘিরে মাতামাতি হবে না। কারণ মাধ্যমিকে পরীক্ষার “সিট প্ল্যান”-সহ অন্যান্য অনেক কাজ সেরে রাখতে হবে পূজোর দিন বুধবারের মধ্যেই। একই কথা জানিয়েছেন কাটিগড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মিহির নাগও। তিনি জানান, ওই স্কুলের মূল ভবনে হচ্ছে পরীক্ষা। তাই বাধ্য হয়ে অনেকটাই সংক্ষিপ্তকারে পুজোপর্ব সারা হবে স্কুলের সঙ্গে সংযুক্ত হওয়া প্রাথমিক স্কুলের ভবনে।

আড়ম্বর ছেড়ে সংক্ষিপ্তকারে পূজো, এবার এমন চিত্র দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র থাকা জেলার বেশিরভাগ স্কুলেই। নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের কৃষ্ণেন্দু রায় জানান, সাম্প্রতিক বছরগুলোতে তাদের এধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। পরীক্ষা শুরু হয়েছে সরস্বতী পূজোর পর। এবার পরীক্ষার মধ্যেই পূজো পড়ে যাওয়ায় বাধ্য হয়েই বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষকে আয়োজনে লাগাম টানতে হচ্ছে অনেকটাই।

 

 

Tags: Cachar District Administrationcachar district congressSaraswati pujaSilchar
Previous Post

সুশীল – মীরা ট্রফি ঘরে তুলল টিটি ক্লাব

Next Post

মহাসড়কে ডাম্পারের ধাক্কায় হত যুবক

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
মহাসড়কে ডাম্পারের ধাক্কায় হত যুবক

মহাসড়কে ডাম্পারের ধাক্কায় হত যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?