Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নদী পথেও ইনার লাইন পারমিট চেয়ে মনিপুর পুলিশের দাদাগিরি

samayikprasanga by samayikprasanga
February 8, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
নদী পথেও ইনার লাইন পারমিট চেয়ে মনিপুর পুলিশের দাদাগিরি

533992794

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : বরাক নদী দিয়ে যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রেও ইনারলাইন পারমিট চাইছে মনিপুর পুলিশ। মনিপুর পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে নৌকা যাত্রী সহ মৎস্যজীবীদের । আজ বুধবার এই অভিযোগ করে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাধিপতি সুদীপ নাথের সাথে দেখা করে এক স্মারকপত্র প্রদান করেছেন বরাক উজানের লোকজন সহ মৎস্যজীবীরা । স্মারক পত্রে উল্লেখ করা হয়েছে কাছাড়ের লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি গ্রাম রয়েছে বরাক নদীর উজানে । তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নদী পথ । ফুলেরতল থেকে নদীপথে দেড়ঘন্টা পাড়ি দিলেই পৌঁছা যায় জিরিমুখে । জিরিমুখ থেকে বরাকনদীর উজানে  বাম তীর মনিপুর এবং ডান তীর আসাম । কিন্তু আসামের যাত্রীরা নিজ রাজ্যের নদীপথে নিজ বাড়িতে আসা যাওয়া করতে জিরিমুখে মনিপুর পুলিশের কাছে নানা ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে । আসাম সরকারের মৎস্য শিকারের অনুমতি পত্র থাকা সত্ত্বেও মৎস্যজীবীদের  মনিপুর পুলিশ  শিকার করা মৎস্য ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । বরাক উজানে থাকা মহাবীর মন্দীরে কীর্তন শুনার উদ্দ্যেশ্যে যাওয়া লোকজন ও মনিপুর পুলিশের কাছে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ। জিরিমুখে কর্তব্যরত মনিপুর পুলিশ ও ভিডিএফরা যাত্রীদের নৌকা থামিয়ে ইনারলাইন পারমিট দেখানোর জন্য চাপ সৃষ্টি করে  ।

   নদী পথে মনিপুর পুলিশ সব সময় যাত্রীদের হেনস্থা করে থাকে বলে অভিযোগ করেন বরাক উজানের বিভিন্ন গ্রামের মানুষ । এই ঘটনার প্রতিবাদে আসামের বরাক উজানের কয়েকটি গ্রামের জনগন সম্মিলিত ভাবে নদী পথে নৌ চলাচল বন্ধ করে দিয়েছেন । বরাক উজান থেকে কোন ধরনের নৌকা বরাকের ফুলেরতল ঘাটে আসা যাওয়া করছেনা বর্তমানে । এই ঘটনার সুবিচারের জন্য গ্রাম বাসিরা পৃথক পৃথক ভাবে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই এবং মহকুমাশাসকের কাছে স্মারক পত্র প্রদান করেছেন । তারা সুবিচার না পাওয়া পর্যন্ত তাদের নদী পথ অবরোধ  থাকবে বলে জানিয়েছেন বরাক উজানে বসবাসকারী গ্রামবাসীরা । নজিরবিহীন ভাবে ইনার লাইন পারমিটের জন্য বরাক নদী দিয়েও মানুষ চলাচল করতে পারছেন না। জিরিমুখে মনিপুর পুলিশের হেনস্থার প্রতিবাদে নদী পথে নৌকা চলাচল বন্ধ রেখে প্রতিবাদ সাব‍্যস্ত করেছেন ভুক্তভোগী বরাক উজানে বসবাস করা অসমের জনগণ।
Tags: AssamCM Himanta Bishwa Sharmainner line permitmanipurpm narendra modi
Previous Post

বেসরকারি হাতে যাচ্ছে কুম্ভিরগ্রাম বিমানবন্দর !

Next Post

শিলচরে উদ্ধার ৫ লক্ষের চোরাই সামগ্রী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচরে উদ্ধার ৫ লক্ষের চোরাই সামগ্রী

শিলচরে উদ্ধার ৫ লক্ষের চোরাই সামগ্রী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?