Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ধলাইয়ে নীহারকে টিকিট বিজেপির, ক্ষোভে পদত্যাগ ‘ ব্রাত্য ‘ অমিয়কান্তির

samayikprasanga by samayikprasanga
October 19, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ধলাইয়ে নীহারকে টিকিট বিজেপির, ক্ষোভে পদত্যাগ ‘ ব্রাত্য ‘ অমিয়কান্তির

অনলাইন ডেস্ক : ধলাই উপনির্বাচনে টিকিট বন্টনের ক্ষেত্রে শেষমুহূর্তে চমক দিল বিজেপি। প্রতিনিয়ত সংবাদ শিরোনামে থাকার পরও গেরুয়া হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের বেলায় ‘ ব্রাত্যই থেকে গেলেন অমিয়কান্তি দাস। নানান জল্পনা কল্পনার কেচ্ছা কাহিনী শেষে বিজেপির পদ্ম চিহ্নে আসন্ন এই উপনির্বাচনে লড়বেন আইনজীবী নীহার রঞ্জন দাস। এদিকে হাইকমান্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ অমিয়কান্তি দল থেকে পদত্যাগ করেছেন।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

ধলাই উপনির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকে বিজেপির টিকিটের দাবিদার হিসেবে বারবার অমিয়কান্তির নাম উঠে আসছিলো। এমনকি গুরুত্বপূর্ণ এক পদ থেকে পদত্যাগও করেছিলেন তিনি। কিন্তু শনিবার যখন রাজ্যের তিন সহ সারাদেশের ছয় আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি, তাতে নাম নেই অমিয়কান্তির। আর তালিকায় চূড়ান্ত হয়, ধলাই থেকে লড়বেন নীহার রঞ্জন। হাইকমান্ডের এই সিদ্ধান্ত একেবারেই হজম হয়নি অমিয়কান্তির। স্থানীয় জিগির তুলে নিহারকে ‘ বহিরাগত ‘ আখ্যা দিয়ে দলের প্রাথমিক সদস্যপদ এবং অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সভাপতির উদ্দেশ্যে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন তিনি।বিজেপি ধলাই বিধানসভা এলাকার বাইরের একজনকে টিকিট দিয়েছে, বারবার এই প্রসঙ্গ টেনে বহিরাগত ইস্যু চাগিয়ে জাগিয়ে তোলার চেষ্টা চালিয়ে আমিয়বাবু আরও উল্লেখ করেছেন, বিজেপিতে বর্তমানে অনুশাসন ও আদর্শ বলে কিছুই নেই। দলে চলছে শুধু চাটুকারিতা। পরিমল শুক্লবৈদ্যের চাটুকারিতা করতে পারেননি বলেই তিনি আজ টিকিট পাননি। সঙ্গে তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বরাক উপত্যকা সফরকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, পরিমল শুক্লবৈদ্যে যার নাম প্রার্থী হিসেবে পাঠাবেন তাকেই টিকিট দেওয়া হবে। বাস্তবে হলোও তা। এ থেকেই প্রমাণিত যে দলে বর্তমানে আদর্শ বলে কিছু নেই, ব্যক্তিপূজা বা চাটুকারিতাই শেষ কথা।

এভাবে মনের ক্ষোভ উগরে দিয়ে অমিয়বাবু শেষে উল্লেখ করেন, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৃতীয়বর্গের প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ংসেবক। দল ছাড়লেও আমৃত্যু থাকবেন স্বয়ংসেবক হয়েই। উল্লেখ্য পেশায় আইনজীবী নীহার রঞ্জন এরআগে শিলচর লোকসভাতেও দাবিদার ছিলেন। তবে দল পরিমল শুক্লবৈদ্যকে টিকিট দেওয়ায় সেযাত্রায় ভাগ্য শিকে ছিড়েনি তাঁর।

 

Tags: Assam BJPCM Himanta Bishwa Sharmadholai bi electionmp parimal shuklabaidya
Previous Post

দিলখুশ জিপি-র  প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ

Next Post

ধলাইয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমিয় কান্তি দাশ

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ধলাইয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন  অমিয় কান্তি দাশ

ধলাইয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমিয় কান্তি দাশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?