Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দেশের ১৬০ আসনে বিশেষ প্রচার করবে বিজেপি

মিশন ২০২৪

samayikprasanga by samayikprasanga
January 17, 2023
in slider, জাতীয়
0
দেশের ১৬০ আসনে বিশেষ প্রচার করবে বিজেপি

অনলাইন ডেস্ক : লোকসভা নির্বাচনে একবছরের কিছুটা বেশি সময় বাকি। আত্মতুষ্টিতে না ভুগে এর মধ্যেই কোমর কষে মাঠে নামার সিদ্ধান্ত নিল বিজেপি। জনপ্রিয়তা সত্ত্বেও নির্ধারিত একটা ছক নিয়ে মাঠে নামছে তারা। দেশে মোট ১৬০ টি লোকসভা আসনে বিশেষ প্রচার করবে গেরুয়া ব্রিগেড।

২০২৪-এ আগামী লোকসভা ভোটে বিজেপির প্রধানতম হাতিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই হতে চলেছেন, তাতে কোনও সন্দেহ নেই। জাতীয় কর্মসমিতির বৈঠকেও এই সংক্রান্ত প্রস্তাবই পাশ হয়েছে। এ বার জানা গেল, দেশ জুড়ে মোট ১৬০টি লোকসভা আসনকে চিহ্নিত করেছেন মোদি , শাহ, নাড্ডারা। সেই আসনগুলোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ কৌশল। প্রচারে ঝড় তুলতে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক। বৈঠকে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা বলেন, ‘‘২০২৩ বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। ৯ রাজ্যে বিধানসভা ভোট আছে। তার পর আগামী বছর ২০২৪-এ লোকসভার লড়াই। পার্টি যেন সব ক’টি ভোটেই অনায়াসে জয়লাভ করে কর্মীদের তা নিশ্চিত করতে হবে।’’ এ জন্য পার্টি কর্মীদের কী কী করতে হবে, তারও দিশানির্দেশ দিয়েছেন সভাপতি নাড্ডা। তিনি কর্মীদের বুথ ধরে ধরে সক্রিয় হতে বলেছেন। পাশাপাশি লোকসভার আগে কর্নাটক, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, ছত্তীশগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা— এই ৯ রাজ্যের বিধানসভা ভোটকেও নজরে রেখেছে বিজেপি।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

সূত্রের খবর, বিজেপি ১৬০টি লোকসভা আসন চিহ্নিত করেছে। যেখানে বিশেষ প্রচার চলবে। এ জন্য ১ লক্ষেরও বেশি বুথে আরও ব্যাপক জনসংযোগের কাজ হাতে নেওয়া হয়েছে। বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানিয়েছেন, ৪৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকে সভাপতি নড্ডা বিশেষ করে জোর দিয়েছেন, সংরক্ষিত সম্প্রদায়ের উপর। তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের মধ্যে বিজেপির প্রভাব যথেষ্ট। তাঁরা ঢেলে ভোটও দিচ্ছেন বিজেপিকে। এই প্রেক্ষিতে নড্ডা মনে করিয়ে দিয়েছেন, দেশের রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর যাওয়াকে। তিনি কর্মীদের কাছে বার্তা দেন, যে সম্প্রদায় থেকে এমন ঢালাও সমর্থন দল পাওয়া যাচ্ছে, তাঁদের একেবারে সামনের সারিতে নিয়ে আসতে হবে। যাতে বিজেপিকেই তারা নিজের কথা বলার দল হিসাবে মনে করেন।
মনে করা হচ্ছে, চিহ্নিত ১৬০টি আসনে সংরক্ষিত জনসংখ্যার প্রভাব যথেষ্ট। তাই এই আসনগুলিতে বিশেষ প্রচার পরিকল্পনা তৈরি করে বিজেপি আসলে তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষেরই আরও কাছে পৌঁছে যেতে চাইছে। এতে এক দিকে যেমন বিজেপির ব্রাহ্মণ্যবাদীর তকমা ঘোচানো সম্ভব হবে, তেমনই সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব দলে আরও পোক্ত হবে।
Tags: BJPindian politicsj p naddanarendra modi
Previous Post

রাজস্থানে ক্ষমতায় আসাই লক্ষ্য কংগ্রেসের : পাইলট

Next Post

সিনিয়র স্টেট ভলিবল ট্রায়াল ক্যাম্পে হাইলাকান্দির তিন

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
সিনিয়র স্টেট  ভলিবল ট্রায়াল ক্যাম্পে হাইলাকান্দির তিন

সিনিয়র স্টেট ভলিবল ট্রায়াল ক্যাম্পে হাইলাকান্দির তিন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?