Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দীপাবলিতে আলোর বন্যা শিলচরে

samayikprasanga by samayikprasanga
November 13, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
দীপাবলিতে আলোর বন্যা শিলচরে

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : আঁচ মিলেছিল আগেই। মহালয়ার ভোরে রেকর্ড ভাঙা ভিড় দেখেই অনুমান করা গিয়েছিল, বিজয়া পেরিয়ে এবার পুজোর কার্নিভাল ছোঁবে কালীপূজাকেও। আর ঘটছে-ও তা-ই। শিলচরে মহা ধুমধামে পালিত হচ্ছে দীপাবলি। আলোর উৎসবে মেতে ওঠেছে আট থেকে আশি। আলোর অলংকারে সেজে ওঠেছে শহর থেকে মফস্বল।
রংপুর সদরঘাটের ওয়ার মেমোরিয়াল।
উত্তর থেকে দক্ষিণ, শিলচরের সবখানেই হচ্ছে কালীপূজা। শহরের রাজপথে বইছে আলোর বন্যা। বাড়িঘর, আবাসন সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সেজে ওঠেছে আলোকমালায়। বিগ বাজেটের আকর্ষণীয় থিমে দর্শক টানছে সোনাই রোড, বিলপার, হাসপাতাল রোড ভেটেরিনারি, ইটখলা, মালুগ্রাম ইত্যাদি এলাকার কালীপূজা। কিছু কিছু মহল্লায় বসেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। তবে সবকিছুর মধ্যে এবার-ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিলচর শ্মশানের কালীপূজা। রবিবার সন্ধ্যা-রাতেই ঢল নেমেছে দর্শনার্থীদের। এর আগে সন্ধে নামতে না নামতেই দেদার বাজি পটকা পুড়েছে শহরে। রাত দশটার পরও শোনা যাচ্ছে বাজি-পটকার আওয়াজ। এতে শব্দদূষণের আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এদিকে, মহাসড়কের রংপুর এলাকা সহ রামনগরের বিভিন্ন রেস্তোরাঁয় বিকেল থেকেই ভিড় জমিয়েছে তরুণ-তরুণীরা। চলছে দেদার খানাপিনা, শুভেচ্ছা বিনিময়। সঙ্গে রাজপথে বাইকের দাপাদাপি। যেন উৎসব-জ্বরে আক্রান্ত তরুণ-প্রজন্ম। এমন আবহে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহলের একাংশ। দেবীর কাছে তাদের একটাই প্রার্থনা, আলোর উৎসব যেন ভালোয় ভালোয় কাটে।
Tags: Assam PoliceKalipujaSilchar
Previous Post

ভর দুপুরে শিলচরে ভূমাফিয়াদের তাণ্ডব

Next Post

‘লৌহ কপাট’ বিতর্কে ক্ষমা চাইল টিম ‘পিপ্পা’

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
‘লৌহ কপাট’ বিতর্কে ক্ষমা চাইল টিম ‘পিপ্পা’

‘লৌহ কপাট’ বিতর্কে ক্ষমা চাইল টিম ‘পিপ্পা’

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?