Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দিলখুশ জিপি-র  প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ

samayikprasanga by samayikprasanga
October 19, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
দিলখুশ জিপি-র  প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : লক্ষীপুর থানা এলাকার দিলখুশ জিপি-র  প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী মহেন্দ্র দাস ওরফে ফুটুক দাসের বিরুদ্ধে দাদাগিরি ও মারপিটের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রামের অসহায় গরীব লোকদের হেনস্থা ও মারপিটের অভিযোগ উঠেছে।মারপিটের অভিযোগে লক্ষীপুর থানায় মহেন্দ্র দাস, তার ছেলে প্রকাশ দাস এবং তার সমর্থক রতন দাসের বিরুদ্ধে মামলা করেছেন গুরুতর আহত রাজীব হাজামের মা উমা হাজাম।মারপিটে আহত  রাজীব হাজামের পিতা বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় শয‍্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হচ্ছে বছর উনিশের রাজীব হাজাম। গতকাল শুক্রবার রাত অনুমানিক দশ’টায় রাজীব হাজামকে ফোন করে ডেকে তার বাড়ীতে নিয়ে যায় রতন দাস। সেখানে উপস্থিত ছিলেন ফুটুক দাহ এবং তার ছেলে প্রকাশ দাস। দায়ের করা মামলার এজাহার মতে সেখানে যাওয়ার পর নাকি রাজীবের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন উপরোক্ত অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকার করায় নাকি তাকে লোহার রড, লাঠি ইত্যাদি  দিয়ে প্রহার করতে থাকে বিবাদীরা। মার খেয়ে হল্লা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা এসে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যাওয়া হয়। তার মাথায় মারাত্মক জখম হয়েছে। কোমর এবং বুকে-পিঠে লাঠি দিয়ে প্রহার করায় ছেলেটি দাঁড়াতে পর্য্যন্ত পারছে না বলে জানা যায়। শাসকদলের  নেতা ফুটুক দাসের বিরুদ্ধে কথা বলার সাহস নেই স্থানীয় নীরিহ মানুষের।আহত রাজীবের মা উমা হাজাম বলেন তার ছেলেটি পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে মারধর করে মারাত্মক ভাবে আহত করা হয়েছে। এমন পরিস্থিতিতে অসুস্থ পিতার চিকিৎসা সহ পরিবার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। তিনি পুলিশ প্রশাসনের কাছে তার পুত্রকে মারধর করে যারা গুরুতর আহত করেছে, তাদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করার আবেদন রাখেন এজাহারে। আহত যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

Tags: Assam Policelakhipur news
Previous Post

শিলচর আবর্ত ভবনে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কর্মী

Next Post

ধলাইয়ে নীহারকে টিকিট বিজেপির, ক্ষোভে পদত্যাগ ‘ ব্রাত্য ‘ অমিয়কান্তির

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ধলাইয়ে নীহারকে টিকিট বিজেপির, ক্ষোভে পদত্যাগ ‘ ব্রাত্য ‘ অমিয়কান্তির

ধলাইয়ে নীহারকে টিকিট বিজেপির, ক্ষোভে পদত্যাগ ' ব্রাত্য ' অমিয়কান্তির

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?