Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ত্রিপুরায় আরেক বিজেপি বিধায়কের পদত্যাগ

বিধানসভার সদস্যপদ ছাড়লেন দিবাচন্দ্র রাঙ্খল

samayikprasanga by samayikprasanga
December 28, 2022
in slider, জাতীয়
0
ত্রিপুরায় আরেক বিজেপি বিধায়কের পদত্যাগ

আগরতলা, ২৮ ডিসেম্বর : ত্রিপুরা বিধানসভার (Tripura Assembly) আরও এক বিধায়ক পদত্যাগ করেছেন। বিজেপি বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল বুধবার অধ্যক্ষের অনুপস্থিতিতে রাজ্য বিধানসভা সচিবের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এনিয়ে এখন পর্যন্ত সাতজন বিধায়ক বিধানসভার সদস্য পদ ছেড়েছেন। একজন বিধায়কের সদস্যপদ খারিজ করা হয়েছে। তাঁরা সকলেই শাসকদল বিজেপি এবং জোট শরিক আইপিএফটি-র বিধায়ক ছিলেন।

ইতিপূর্বে বিজেপি (BJP) বিধায়ক আশিস দাসের বিধানসভার সদস্যপদ খারিজ হয়েছে। এর পর বৃষকেতু দেববর্মা, সুদীপ রায়বর্মণ, আশিসকুমার সাহা, বুর্বমোহন ত্রিপুরা, ধনঞ্জয় ত্রিপুরা এবং মেবার কুমার জমাতিয়া বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। বুধবার বিধায়ক পদ ছেড়েছেন দিবাচন্দ্র রাঙ্খল। এ ব্যাপারে দিবাচন্দ্র রাঙ্খল বলেন, ব্যক্তিগত কারণে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তবে বিজেপি বিধায়ক হিসেবে ভালো কাজ করেছেন বলে দাবি তাঁর। তিনি বলেন, করমচড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। কিন্তু নিজের কাজ মনঃপুত হয়নি, তাই পদত্যাগ করেছেন।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এদিন তিনি প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশিসকুমার সাহা, বাপটু চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে বিধানসভায় হাজির হয়েছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে স্পষ্ট, তিনি ফের কংগ্রেসেই ফিরে যাচ্ছেন। তবে এদিন এ-বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। তাঁর বক্তব্য, সময়মতো এ-বিষয়ে সকলকে জানানো হবে। (সংবাদ সংস্থা)

Tags: Tripura BJPTripura News
Previous Post

করোনার রক্তচক্ষু, আর্থিক স্থিতিতে শঙ্কা

Next Post

লক্ষ্মীপুরে ইমানুয়েল ব্যাডমিন্টন শুরু ৩ জানুয়ারি

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
লক্ষ্মীপুরে ইমানুয়েল ব্যাডমিন্টন শুরু ৩ জানুয়ারি

লক্ষ্মীপুরে ইমানুয়েল ব্যাডমিন্টন শুরু ৩ জানুয়ারি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?