Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

তিন সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মহিলার

samayikprasanga by samayikprasanga
April 7, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
লালায় মেয়ের সামনে নৃশংসভাবে খুন মা

অনলাইন ডেস্ক : নিজের তিন নির্বোধ শিশু কে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। মানবতা কে কাঁপিয়ে দেওয়া লোমহর্ষক  হত্যাকাণ্ডটি ঘটেছে রামকৃষ্ণনগর সংলগ্ন ডলুগাঙ্গ গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত হরিনগর জিপির ডলুগাং গ্রামের শফিক উদ্দিন ও শাহেনা আফরোজ তাদের তিন সন্তান সহ পরিবারকে নিয়ে খুব সুখেই দিন জীবন যাপন করছিলেন। শাহেনার ছোটবোন অর্থাৎ শফিক উদ্দিনের শ্যালিকাও থাকতো তাদের সঙ্গে।

শনিবার পর্যন্ত তাদের পরিবারের সব কিছুই ঠিক ছিল। কিন্তু রবিবার সকালে তাদের পরিবারের ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। রমজান মাসের দিন থাকায় এদিন সকালে ঘুম থেকে উঠে শফিক উদ্দিন প্রতিদিনের মতো দোকানে চলে যান। বাড়িতে ছিলেন উনার স্ত্রী, শ্যালিকা সহ তিন সন্তান। সকাল আনুমানিক নয়টার নাগাদ গ্রামের ছোট বাচ্চারা গরু নিয়ে মাঠে যাওয়ার সময় দেখতে পায়। শরিফ উদ্দিনের স্ত্রী তাঁর সন্তানদের দা দিয়ে কোপাচ্ছেন। এতে তারা হাল্লাচিৎকার করায় গ্রামের মানুষ সমবেত হয়ে দেখতে পান গ্রামের মানুষরা এসে দেখতে পায় যে বিছানাতে তিনটি বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে। আর উনার ছোট বোন মাটিতে ছটফট করছে। আর শাহেনা আফরোজ সবাইকে মেরে নিজে একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা ৭ বয়স্ক তাঁর ছোট বোন শারমিন বেগমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। সেইসঙ্গে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ঘাতক মা শাহেনা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছেন । ফলে তাঁকেও উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গ্রামবাসীরা। কিন্তু দুজনের অবস্থা সংকট জনক দেখে তাঁদের প্রথমে হাইলাকান্দি সিভিল হাসপাতাল ও পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রামকৃষ্ণনগর পুলিশ ছুটে গিয়ে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃত তিন শিশুর মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। তাদের নাম শাজাহান আহমেদ (২), সুফিয়ান আহমেদ (৪), এক কন্যা মাজদা বেগম (৬)।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam PoliceMurder
Previous Post

স্ত্রীকে তিন টুকরো, গুয়াহাটিতে গ্রেফতার স্বামী

Next Post

বরাক ব্যাডমিন্টনে সেরা অলক

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বরাক ব্যাডমিন্টনে সেরা অলক

বরাক ব্যাডমিন্টনে সেরা অলক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?