Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

তারাপুরে এমবিবিএস ছাত্রের আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য

samayikprasanga by samayikprasanga
September 4, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
তারাপুরে এমবিবিএস ছাত্রের আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক : ‘মা আমি আর চাপ সহ্য করতে পারছি না। তাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এতটুকু লিখেই গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দিল এমবিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্র বিপ্রজিৎ কর। ঘটনাটা তারাপুর শিববাড়ি রোডের। বাবাও নেই ছেলেটার। মা কে উদ্দেশ্য করেই শেষ বার্তাটা লিখে যায় বিপ্রজিৎ। বছর চব্বিশের বিপ্রোজিতের আত্মহত্যার ঘটনায় শিববাড়ি রোডে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চিকিৎসা ব্যাপারে মা সান্তনা কর ও বিপ্রোজিৎ বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল। সেমতে মঙ্গলবার রাত ১০টার পর শিলচর রেলস্টেশন থেকে গুয়াহাটি পর্যন্ত তাদের ট্রেন ছিল। গুয়াহাটি থেকে বিমানে তাঁরা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিবেন। বের হওয়ার প্রস্তুতি প্রায় শেষ। এরমধ্যেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

রাত ৮-৩০ মিনিটে খাওয়া দাওয়া শেষে বিপ্রোজিৎ মাকে বাড়ির নীচে থেকে ঘুরে আসার কথা বলে বের হয়। কিন্তু বাইরে না গিয়ে ঘরের দু’তলায় চলে যায়। বিপ্রোজিৎকে খুব হাঁটাহাঁটি করতে দেখেন প্রতিবেশীরা। হঠাৎ করে দ্বিতলের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় বিপ্রোজিৎ। কিছুক্ষণ পর মা ছেলেকে ডাকাডাকি করে কোনও সাড়া না পাওয়ায় চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে এসে উপস্থিত হয়। এবং শাবল দিয়ে দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করার পর স্থানীয়রা দেখেন বিপ্রোজিৎ সিলিং ফ্যানের হুকে তার দেহ ঝুলে রয়েছে। গলায় দড়ি বেঁধে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে রুম থেকে বিপ্রোজিৎ করের একটি সুইসাইড নোট উদ্ধার করে।

Tags: Assam PoliceSilchar Medical CollegeSuiside
Previous Post

সাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু চন্ডীঘাটে

Next Post

ফিলটেক কেলেঙ্কারি, শিলচরে আটক ৪ মহিলা সহ ৭ কর্মী

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
কোম্পানির “সেলস এক্সিকিউটিভ” সেজে প্রতারণা ব্যবসায়ীদের , শিলচরে ধৃত ২

ফিলটেক কেলেঙ্কারি, শিলচরে আটক ৪ মহিলা সহ ৭ কর্মী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?