Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডিমা হাসাওয়ে ভূমিধসে নির্মাণ সংস্থার কর্মী সহ হত ২,আহত ৫

samayikprasanga by samayikprasanga
July 17, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
ডিমা হাসাওয়ে  ভূমিধসে নির্মাণ সংস্থার কর্মী সহ হত ২,আহত ৫

অনলাইন ডেস্ক : ডিমা হাসাও জেলায় ভূমি ধসে দুজনের মৃত্যু এবং পাঁচ জন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ভূমি ধসের ঘটনা সংগঠিত হয় জেলার মাহুর থানার অন্তর্গত হাংরুমে। পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের মাহুর থেকে মনিপুরের তামেংলং পর্যন্ত ভারতমালা প্রকল্পের ডাবল লেন সড়ক নির্মাণের কাজ চলছে। এনএইচআইডিসিএল-র অধীনে অনুষ্য প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের এক নির্মাণ সংস্থা এই পথ নির্মাণের কাজে নিয়োজিত রয়েছে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ যখন ওই নির্মাণ সংস্থা এস্কেভেটার দিয়ে সড়ক নির্মাণের জন্য পাহাড় কাটছিল তখনই এই ভূমিস্খলনের ঘটনা সংগঠিত হয় আর এতেই দুজন বাক্তি নিহত হয় এবং পাঁচ জন লোক গুরুতর ভাবে আহত হয়। জানা গেছে আহত পাঁচ জনের মধ্যে নির্মাণ সংস্থার কর্মীও রয়েছেন।

এদিকে, ভূমি ধসে আহত হওয়া বাক্তিদের হাংরুম থেকে গাড়ীতে করে যখন হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল তখন ওই গাড়ীটি রাস্তায় দূর্ঘটনার কবলে পড়ে বলে গাড়ীর চালকও আহত হওয়ার খবর পাওয়া গেছে ।অন্যদিকে, হাংরুমে ভূমি ধসে রাস্তার পাশে থাকা পাঁচটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার সকালে এই ভূমি ধসের ঘটনায় হুয়াজেনগাম্বে নৃয়ামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হওয়ার পাশাপাশি নির্মাণ সংস্থার এস্কেভেটার চালক লক্ষীমপুরের বাসিন্দা ফেরন টিগা (৩৯) নিহত হয় বলে জানা গিয়েছে। এস্কেভেটার যখন পাহাড়ের উপর মাটি কাটছিল তখন হঠাৎ করে ধস নামে এতেই পাহাড়ের উপরে থাকা এস্কেভেটার মাটি ও পাথরের সঙ্গে নীচে পড়ে গেলে চালকের মৃত্যু ঘটে বলে জানা গিয়েছে। এদিকে, মঙ্গলবার রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল হাংরুমে যার দরুণ মাটি নরম ছিল এই অবস্থায় বুধবার সকালে এস্কেভেটার দিয়ে পাহাড় কাটার জেরে এই বিপর্যয় সংগঠিত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ভূমি ধসে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বুধবার বিকেলে হাফলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: assam plpicddima hasao district addministrationlandslide
Previous Post

কাটিগড়ায় প্রসূতি মৃত্যু, ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ

Next Post

সন্দেহের জালে মাঝবয়সী প্রেমিকার ছেলেও/ শ্রীকোনায় ব্যবসায়ী খুনের পেছনে পরকীয়া প্রেমঘটিত বিবাদ ! ধৃত ১

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

সন্দেহের জালে মাঝবয়সী প্রেমিকার ছেলেও/ শ্রীকোনায় ব্যবসায়ী খুনের পেছনে পরকীয়া প্রেমঘটিত বিবাদ ! ধৃত ১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?