Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জটিল রক্তাল্পতার সমাধানের খোঁজ তনুশ্রীর

ফেলো সম্মান অমিত কালোয়ারকে

samayikprasanga by samayikprasanga
January 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
জটিল রক্তাল্পতার সমাধানের খোঁজ তনুশ্রীর

অনলাইন ডেস্ক : রক্তাল্পতার ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেন বহু রোগীই। সাধারণত আয়রনের অভাবের জন্যই মানবদেহে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সৃষ্টি হয়। কিন্তু একাংশ রোগীর ক্ষেত্রে দেখা যায় যে আয়রণ ট্যাবলেট বা ইঞ্জেকশন দেওয়ার পরও এই সমস্যা মেটে না। তখন এমন অসুস্থ ব্যক্তিদের ফের সুস্থ করে তোলার প্রক্রিয়া অত্যন্ত জটিল। আর এই জটিল সমস্যা সমাধানের উত্তরই খোঁজার প্রয়াস করেছেন শিলচর মেডিক্যাল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তনুশ্রী দেবগুপ্ত।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে রিফ্রেক্টরি অ্যানিমিয়া বলা হয়। চিকিৎসক তনুশ্রী এ বিষয়ে অধ্যয়ন করেছেন এবং আহমেদাবাদে একটি বার্ষিক কনফারেন্সে তা নিয়ে একটি পেপার প্রেজেন্ট করেছেন। ‘অ্যাপিকন’ নামে চিকিৎসকদের একটি বড় আলচনাচক্র প্রতি বছরই দেশের বিভিন্ন শহরে হয়ে থাকে। গত বছর জয়পুরে হয়েছিল। এবার আহমেদাবাদে। চলতি সপ্তাহের বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত চলেছে এই কনফারেন্স।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এদিন আহমেদাবাদ থেকে ফোনে তনুশ্রী জানিয়েছেন, রিফ্রেক্টরি অ্যানিমিয়া নিয়ে তাঁর অধ্যয়ন কনফারেন্সে উপস্থিত বহু অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। শুক্রবার তাঁর প্রেজেন্টেশনের পর অনেকেই এ বিষয়ে আরও বিশদে জানার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বললেন, ‘অত্যন্ত ভাল লাগছে যে বর্ষীয়ান চিকিৎসকরাই আমার অধ্যয়ন নিয়ে উৎসাহ দেখিয়েছেন।’

চিকিৎসক তনুশ্রী দেবগুপ্ত বললেন, ‘এই বিষয়ে আমার বরাবরই অধ্যয়ন করার ঝোঁক ছিল। আগে পোস্ট গ্রায়জুয়েশনের সময় থ্যালসেমিয়া রোগ নিয়ে অধ্যয়ন করেছি। থিসিস জমা দিই। পাশাপাশি এমন সমস্যায় ভোগা বেশ কিছু রোগীদের চিকিৎসাও আমার করতে হয়েছে। সেখান থেকেই রিফ্রেক্টরি অ্যানিমিয়া সংক্রান্ত অধ্যয়নের চিন্তা জাগে আমার।’ এদিকে পেপার প্রেজেন্ট করার সঙ্গে কয়েকটি সেশন চেয়ারও করেছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘দারুণ অভিজ্ঞতা। অনেক সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞদের প্রেজেন্টেশনের সময় আমি চেয়ার করেছি। এর সঙ্গে পিজি পড়ুয়াদের কাজও নিরীক্ষণ করতে হয়েছে। বদোদরা, কটক ইত্যাদি বহু স্থানের পিজি পড়ুয়াদের সঙ্গে চিকিৎসাবিজ্ঞান নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে এবারের কনফারেন্সে বেশ কিছু বিরল অভিজ্ঞতা হয়েছে আমার।’

ড. অমিত কালোয়াড়।

আগামি বছর এই বার্ষিক কনফারেন্স দিল্লিতে আয়োজন করা হবে। চিকিৎসক তনুশ্রী জানাচ্ছেন, তখনও অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। এবারের রক্তাল্পতার মত চিকিৎসাবিজ্ঞানের অন্য কোনও জটিল বিষয় নিয়ে অধ্যয়নের কথা ভাবছেন তিনি।

এদিকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আরেক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অমিত কালোয়ারও এই অনফারেন্সে অংশ নিয়েছেন। তিনি রবিবার শিলচর ফিরেছেন।অমিতবাবু জানাচ্ছেন, ‘কিডনি সংক্রান্ত বিষয় নিয়ে আমি পেপার উপস্থাপন করেছি আহমেদাবাদে। কিডনি বিকল হলে কীভাবে সঠিক চিকিৎসাপদ্ধতি অনুসরণ করতে হয়, তা নিয়েই অধ্যয়ন করেছি আমি।’ এই বার্ষিক কনফারেন্সে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্‌স অব ইন্ডিয়ার ফেলো সম্মানও লাভ করেছেন চিকিৎসক অমিত কালোয়ার। এ নিয়ে তাঁর মন্তব্য, ‘নিঃসন্দেহে এ এক বড় প্রাপ্তি। আগামীতে আরও পরিশ্রম করার অনুপ্রেরণা পেলাম।’

Tags: Health and Family WelfareSilchar Medical CollegeThalsemiya
Previous Post

গান্ধী মেলায় বিনোদনের উপকরণ বসানোর বরাত আচার বিক্রেতাকে!

Next Post

জয়নগরে পীর মনাশাহের বার্ষিক উরুস ৪ ফেব্রুয়ারি

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
জয়নগরে পীর মনাশাহের বার্ষিক উরুস ৪ ফেব্রুয়ারি

জয়নগরে পীর মনাশাহের বার্ষিক উরুস ৪ ফেব্রুয়ারি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?