Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চুরির অভিযোগে যুবককে অমানুষিক অত্যাচার, গ্রেফতার বিজেপি নেতা

samayikprasanga by samayikprasanga
September 6, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
চুরির অভিযোগে যুবককে অমানুষিক অত্যাচার, গ্রেফতার বিজেপি নেতা

অনলাইন ডেস্ক : চুরির অভিযোগ এনে আইন হাতে তুলে নিয়ে যুবকের উপর অমানুষিক অত্যাচারের ঘটনায় পুলিশ গ্রেফতার করলো ধোয়ারবন্দ এলাকার এলেনপুরের বিজেপি কর্মকর্তা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনোজ সাহু (৩৮)কে। মঙ্গলবার তাকে গ্রেফতার করে ধোয়ারবন্দ পুলিশ। রি পদবীর যে যুবককে মারপিট করা হয়েছে তার বাড়িও এলেনপুরে। দোকানে চুরির অভিযোগ এনে গত ১৪ আগস্ট তাকে বেধড়ক মারপিট করা হয়। হাত পা বেঁধে অমানুষিকভাবে মারপিটের দৃশ্য পরবর্তীতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর রি পদবীর ওই যুবকের পরিবারের পক্ষ থেকে সোমবার ধোয়ারবন্দ থানায় দায়ের করা হয় এজাহার। এতে মনোজ সাহু ছাড়াও অভিযুক্ত করা হয়েছে আরও দুজন রিঙ্কু সাহু এবং রূপক রি-কে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

মারপিটের শিকার হওয়া যুবকের পরিজনরা অভিযোগ করেছেন চুরির মিথ্যা অভিযোগ এনে মনোজ সাহুরা  ওই যুবককে হাত পা বেঁধে বেধড়ক মারপিট করেন। অমানুষিকভাবে লাথি, ঘুসি মারার পাশাপাশি তার  আঙ্গুলের নখে সুই ফুটানো সহ বিদ্যুতের শকও দেওয়া হয়। মনোজরা যখন এভাবে অত্যাচার চালাচ্ছিলেন, তখন খবর পেয়ে তার পরিবারের লোকেরা সেখানে ছুটে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরিজনরা আরও অভিযোগ করেছেন, ঘটনার পরপরই তারা থানায় নালিশ জানাতে চেয়েছিলেন। কিন্তু প্রভাবশালী মনোজরা হুমকি দিয়ে তাদের এমনিতেই বসে থাকতে বাধ্য করেন। তবে শেষ পর্যন্ত অন্যান্যদের সহায়তায় সোমবার তারা থানায় দায়ের করেন এজাহার। পুলিশ মনোজকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে হাজতে।

Tags: Assam PoliceBJPbjp leaderCachar BJPthief
Previous Post

কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বিমান থেকে নামিয়ে দেওয়া হল কৈবর্ত উন্নয়ন পরিষদ নেতা সুজিতকে

Next Post

শিলচরের বিধায়ক ও জেডপি সভাপতির গাড়ির সংঘর্ষ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচরের বিধায়ক ও জেডপি সভাপতির গাড়ির সংঘর্ষ

শিলচরের বিধায়ক ও জেডপি সভাপতির গাড়ির সংঘর্ষ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?