Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চিন থেকে টাকা নিচ্ছে কংগ্রেস, অভিযোগ বিজেপির

samayikprasanga by samayikprasanga
August 7, 2023
in slider, জাতীয়
0
চিন থেকে টাকা নিচ্ছে কংগ্রেস, অভিযোগ বিজেপির

অনলাইন ডেস্ক : কংগ্রেসকে টাকা দিচ্ছে চিন! রাহুল গান্ধী সংসদে ফিরতেই অভিযোগ তুলল বিজেপি। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে হাতিয়ার করে কেন্দ্রের শাসকদলের দাবি, চিনা প্রোপাগান্ডা ছড়াতে সিদ্ধহস্ত একটি সংবাদমাধ্যমকে তদন্তের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে কংগ্রেস।

সোমবার সাংসদ পদ ফেরত পেয়েছেন রাহুল গান্ধী । সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের  নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে নাচগান শুরু করেন তাঁরা। সংসদে হাজির হন রাহুল গান্ধী। বিশ্লেষকদের মতে, প্রাথমিক ধাক্কা সামলে এবার কংগ্রেসকে কোণঠাসা করতে চিনকে হাতিয়ার করছে বিজেপি। আর তাদের তুরুপের তাস নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

এদিন সংসদে বিজেপি সাংসদ নিশীকান্ত দুবে বলেন, “কংগ্রেসকে টাকা দিচ্ছে চিন। নিউজক্লিকের মতো চিনপন্থী নিউজ ওয়েবসাইটের ঢাল হয়ে দাঁড়ায় ওই দলটি।” ‘দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি’কে একহাত নিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, ২০২১ সালে আর্থিক দুর্নীতির মামলায় নিউজক্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যায়, বিদেশ থেকে প্রায় ৩৮ কোটি টাকা আসে সংস্থাটির অ্যাকাউন্টে। টাকার উৎস সন্ধানে নেমে নেভিল রয় সিংহমের কথা জানতে পারেন তদন্তকারীরা। কিন্তু সব জেনেও নিউজক্লিককে আড়াল করার চেষ্টা করে কংগ্রেস।

Tags: anurag singh thakurchinaIndian National CongressRahul Gandhi
Previous Post

মণিপুরে বীরেন সরকার থেকে সমর্থন তুলল শরিক কেপিএ

Next Post

মার্কিন ধনকুবেরকে দিয়ে ভারতে মগজ ধোলাইয়ের কাজে চিন !

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
মার্কিন ধনকুবেরকে দিয়ে ভারতে মগজ ধোলাইয়ের কাজে চিন !

মার্কিন ধনকুবেরকে দিয়ে ভারতে মগজ ধোলাইয়ের কাজে চিন !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?