Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাশীপুরে ব্যাটারি বিস্ফোরণে আতঙ্ক, আহত ২

samayikprasanga by samayikprasanga
October 19, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাশীপুরে ব্যাটারি বিস্ফোরণে আতঙ্ক, আহত ২

অনলাইন ডেস্ক : ব্যাটারি বিস্ফোরণের জেরে শুক্রবার রাতে শিলচর থানা এলাকার কাশিপুর দ্বিতীয় খন্ডে সৃষ্টি হয় তীব্র আতঙ্কের। এই ঘটনায় আহত হয়েছেন দু’জন।

কাশিপুর দ্বিতীয় খন্ডে বল্লভ ভাই প্যাটেল স্কুলের অদূরে রাত সাড়ে ৮ টা নাগাদ রবীন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে ঘটে এই বিস্ফোরণ। এতে গুরুতর আহত হন রবীন্দ্র দেবনাথের ছেলে বিবেকানন্দ দেবনাথ (১৭) ও সেলিম উদ্দিন বড় ভূঁইয়া (৬৫) নামে এক ব্যক্তি। সেলিম উদ্দিন কাশীপুর এলাকারই বরইতলির বাসিন্দা। সেলিম ঘটনার সময় কোনও কাজে রবীন্দ্রর বাড়িতে গিয়েছিলেন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

রবীন্দ্র দেবনাথের পুরানো লোহা, টিন ইত্যাদি সামগ্রীর ব্যবসা রয়েছে। তার দোকান ও বাসগৃহ রয়েছে গায়ে লেগে। বিস্ফোরণ ঘটে ওই ঘরের সামনেই। এলাকাবাসী জানিয়েছেন, প্রচন্ড শব্দে বিস্ফোরণ হলে বোমা বিস্ফোরণের আতঙ্ক ছেয়ে বসে এলাকা জুড়ে। পুলিশে খবর দেওয়া হলেও প্রথমত আতঙ্কে কেউ রবীন্দ্র দেবনাথ এর বাড়ির দিকে এগোতে সাহস পাচ্ছিলেন না।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় রংপুর পেট্রোল পোস্ট পুলিশ। পুলিশ আহত বিবেকানন্দ ও সেলিম উদ্দিনকে চিকিৎসার জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে। এসবের মাঝে পৌঁছান পুলিশ সুপার নূমল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বাহিনীর অন্যান্য আধিকারিকরাও।

ব্যাপারটা খতিয়ে দেখার পর পুলিশ সুপার জানান,বিস্ফোরণ ঘটেছে একটি রিচার্জেবল ব্যাটারি। রবীন্দ্র দেবনাথ এর পুরানো লোহা-টিনের সামগ্রীর দোকানে অন্য কোথাও থেকে তা আনা হয়েছিল। আর এই ব্যাটারি কাজে লাগবে কিনা তা যাচাই করে দেখার সময় বিস্ফোরণ ঘটে যায়।

এদিকে পুলিশ রবীন্দ্রর দোকানে থাকা কিছু পুরানো ব্যাটারি ও অন্যান্য আপত্তিজনক সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

Tags: Assam Policeassam police DIGcachar sp
Previous Post

সুপ্রিম রায়ে ব্যর্থ হল বিজেপির ষড়যন্ত্র : সুস্মিতা

Next Post

শিলচর থানা রোডে প্রাকৃতিক কর্ম, ৪ দিনে আটক ৮৬

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচর থানা রোডে প্রাকৃতিক কর্ম, ৪ দিনে আটক ৮৬

শিলচর থানা রোডে প্রাকৃতিক কর্ম, ৪ দিনে আটক ৮৬

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?