Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কামাখ্যায় সাধুদের অবহেলা, প্রতিবাদে বিক্ষোভ

samayikprasanga by samayikprasanga
June 25, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কামাখ্যায় সাধুদের অবহেলা, প্রতিবাদে বিক্ষোভ

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : এবছর নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় এসে অসন্তুষ্ট সাধুরা। শেষমেষ সোমবার তারা বিক্ষোভ প্রদর্শন করলেন এবং তুলে ধরলেন নিজেদের ক্ষোভ। সাধুরা বলেন, ‘নির্বাচন পাহাড়ে মা কামাখ্যাকে জাগ্রত করেছেন সাধুরা, তাদের তপস্যায় মা জেগে উঠেছিলেন। যখন সাধনা হতো, এই পীঠস্থান পর্যটন স্থল ছিল না। এবার পর্যটনের জাঁকজমক রয়েছে তবে সাধুদের অবহেলা করা হচ্ছে।’ নীলাচল পাহাড়ে অম্বুবাচীতে লক্ষ লক্ষ লোকেরা মা কামাখ্যার দর্শনে আসেন। এই উৎসব শুধুমাত্র অসমে নয় গোটা দেশের ভক্তদের কাছে বিশেষ মর্যাদা পায়। তবে কামাখ্যার অম্বুবাচী উৎসবের অন্যতম দিক হচ্ছে নাগা সাধুদের আবির্ভাব। তারা গোটা বছরের শুধুমাত্র এই তিন দিন মন্দির দর্শনে আসেন। তাদের আসা-যাওয়া এবং উপস্থিতির সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে এবছর সাধুরা অভিযোগ করেছেন তাদের উপেক্ষা করেছে স্থানীয় প্রশাসন। এক সাধু বলেন, ‘১৯৮০ থেকে আমি এই মন্দিরে প্রতি বছর আসি। তখন এখানে কেউ আসতো না, মন্দিরের সাধারণ পুজো হতো। একটা জায়গায় পাঠা বেঁধে রাখা হতো, পুরোহিতরা পুজো করতেন এবং সাধকরা সাধনা করতেন। মায়ের পূজো সব নিয়ম মেনে হত। আমরা নিজের হাতে পাথর পরিষ্কার করেছি, রাস্তাঘাট গড়ে তুলেছি। আমাদের কাছে তখনও মা কামাখ্যার এই বিশেষ তিনদিন গুরুত্ব পেত, এখনও আমরা মায়ের কাছেই আসি। তবে এখন পর্যটনের নামে যে পরিস্থিতি গড়ে তোলা হয়েছে, এতে আসল পূজোর পরিবেশ নষ্ট হচ্ছে। এখন স্থানীয় প্রশাসন পর্যটনকে প্রাধান্য দিচ্ছে এবং সাধুদের অবজ্ঞা করছে। এই পিঠস্থান একটা সাধারণ পর্যটন স্থল নয়, যদি এটা তারা বুঝতে না পারেন তাহলে একসময় মা কামাখ্যার রুষ্ট হবেন।’

Tags: Assam PoliceCM Himanta Bishwa SharmaKamakhya Temple
Previous Post

আশ্রম রোডে স্ত্রীর হামলায় গুরুতর আহত স্বামী

Next Post

স্বামীর উপর প্রাণঘাতী হামলা, হাজতে মৌসুমী

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
আশ্রম রোডে স্ত্রীর হামলায় গুরুতর আহত স্বামী

স্বামীর উপর প্রাণঘাতী হামলা, হাজতে মৌসুমী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?