Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাটাখালে বাঁধ সংস্কারের কাজে অনিয়ম

ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ

samayikprasanga by samayikprasanga
March 29, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাটাখালে বাঁধ সংস্কারের কাজে অনিয়ম

অনলাইন ডেস্ক : কাটাখালের বাঁধ সংস্কারের কাজে দুর্নীতি নিয়ে সরব হলো দুটি সংগঠন। শীঘ্র কয়েক কোটি টাকার সংস্কারের কাজের তদন্তের দাবি জানিয়েছে মাইমাল ওয়েলফেয়ার সোসাইটি অব আসাম (মোসা)-র কেন্দ্রীয় কমিটি ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর অসম রাজ্য কমিটি। বুধবার মোসা-র কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি নজমুল হাসান ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস -এর রাজ্য সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ কাটাখালে জলসম্পদ বিভাগের কয়েক কোটি টাকার বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করেন। সংবাদমাধ্যমের সামনে মোসা-র কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি নজমুল হাসান ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর রাজ্য সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ ক্ষোভের সুরে জানান,কাটাখালে বাঁধ সংস্কারের নামে কয়েক কোটি টাকার কাজে লাগামহীন দুর্নীতি নিয়ে সম্পূর্ণ নীরব জলসম্পদ বিভাগ।বিভাগীয় আধিকারিকদের যোগসাজশে ঠিকাদার কাজে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তাদের।তারা বলেন,সোমবার সকালে জিওব্যাগে ঠিকাদারের দুর্নীতি হাতেনাতে ধরেন জলসম্পদ বিভাগের এসডিও পূর্ণেন্দু চন্দ,জেই সঞ্জয় গোয়ালা ও এসও সুমন দেব। পরে আধিকারিকরা পলিমাটি মিশ্রিত জিওব্যাগ পরিবর্তনের নির্দেশ দেন। রহস্যজনকভাবে এখানেই দায়িত্ব শেষ করে দেন তারা। ঠিকাদার রাজু চৌধুরীর দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তদন্তের বিষয় নিয়ে কিছুই বলেননি বিভাগীয় কর্তারা। তারা আরও বলেন, বিভাগীয় আধিকারিকরা পলিমাটি মিশ্রিত জিওব্যাগ পরিবর্তনের নির্দেশ দিলেও এখনও দেখা গেছে ওই মাটিভর্তি জিওব্যাগ দিয়ে কাজ চলছে। জলসম্পদ বিভাগের আধিকারিকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। তাদের প্রশ্ন,ঠিকাদার কার ইশারায় কাজে এতো  দুর্নীতি চালিয়ে যাচ্ছেন।শীঘ্র ঠিকাদারের এ ধরণের কাজের উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন মোসা-র সভাপতি নজমুল হাসান ও হিউম্যান রাইটস -এর রাজ্য সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: CM Himanta Bishwa Sharmadamfloodhailakandi district addminastrationkatakhal newspijush hazarika
Previous Post

বৃষ্টি নামতেই বেহাল লালা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা,উদাসীন পুরসভা

Next Post

শিলচর-কালাইন সড়কে নড়বড়ে সেতুর সংস্কার নেই,ক্ষুব্ধ জনগণ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচর-কালাইন সড়কে নড়বড়ে সেতুর সংস্কার নেই,ক্ষুব্ধ জনগণ

শিলচর-কালাইন সড়কে নড়বড়ে সেতুর সংস্কার নেই,ক্ষুব্ধ জনগণ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?