Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

কাছাড় কলেজে প্রবেশে বাধা অধ্যক্ষের, দিনভর ধর্না শিক্ষকের

samayikprasanga by samayikprasanga
August 31, 2022
in অসম
0

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

শিলচর, ৩১ আগস্ট : গত কিছুদিন ধরে কাছাড় কলেজ প্রতিদিনই চলে আসছে খবরের শিরোনামে। ব্যতিক্রম হল না বুধবারও। এদিন কলেজে ঢুকতে বাধা পেয়ে গেটের সামনে ধর্নায় বসে যান রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আনন্দচন্দ্র ঘোষ। পরবর্তীতে কলেজের পরিচালন সমিতির সভাপতি শশাঙ্কশেখর ধরের আশ্বাস পেয়ে আনন্দবাবু ধর্না প্রত্যাহার করলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
বিভিন্ন অভিযোগে মাসকয়েক আগে আনন্দবাবুর কলেজে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই থেকে তিনি কলেজে যাচ্ছিলেন না। তবে গতকাল মঙ্গলবার পরীক্ষা কান্ডকে ঘিরে তদন্তের জন্য উচ্চ শিক্ষা বিভাগের সঞ্চালক ধর্মকান্ত মিলি কলেজে এলে হাজির হন আনন্দবাবুও। অন্যান্য শিক্ষকদের পাশাপাশি তিনিও সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করে তার কলেজে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে বিচার চান।
মঙ্গলবার তাকে কলেজে প্রবেশে কেউ বাধা না দিলেও বুধবার সকালে ফের তিনি কলেজে প্রবেশ করতে চাইলে অধ্যক্ষের নির্দেশে নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেন। বাধা পেয়ে আনন্দবাবু কলেজের গেটের সামনে ধর্নায় বসে পড়েন। তিনি ক্ষোভ ব্যক্ত করে বলেন, অধ্যক্ষ কলেজে প্রবেশের ক্ষেত্রে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট সব অভিযোগ খারিজ করে দিয়েছে এমন দাবি করে তিনি বলেন, আদালতের নির্দেশের কথা তিনি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু এরপরও তাকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবার তিনি সুবিচার চান। সুবিচার না পাওয়া পর্যন্ত চালিয়ে যাবেন ধর্না‌। এই পরিস্থিতিতে কলেজের কয়েকজন শিক্ষক তার সঙ্গে কথা বলতে যান। যদিও প্রথমত তিনি ধর্না প্রত্যাহারে রাজি হননি। পরবর্তীতে কলেজ পরিচালন সমিতির সভাপতি শশাঙ্কশেখর ধর মোবাইলে তার সঙ্গে কথা বললে আনন্দবাবু ধর্না প্রত্যাহার করেন। শশাঙ্কবাবু জানিয়েছেন, তিনি সবকিছু খতিয়ে দেখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সক্রিয় হবার প্রতিশ্রুতি দিয়েছেন আনন্দবাবুকে।
এদিকে অসম কলেজ শিক্ষক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কাউকে পূর্ন বেতন দিয়ে এভাবে কলেজে ঢুকতে না দেওয়াটা সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।এর একটা সুরাহা হওয়া প্রয়োজন।

Tags: ACTAAgitationCachar College
Previous Post

নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

Next Post

বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে ই-রিক্সার ব্যাটারি চার্জ, জরিমানা ৫০ হাজার

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post

বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে ই-রিক্সার ব্যাটারি চার্জ, জরিমানা ৫০ হাজার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?