Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে ই-রিক্সার ব্যাটারি চার্জ, জরিমানা ৫০ হাজার

samayikprasanga by samayikprasanga
August 31, 2022
in অসম
0

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

শিলচর, ৩১ আগস্ট : বাড়ির বিদ্যুতের লাইন থেকে ই-রিক্সার ব্যাটারি চার্জ করে শিলচর ঘনিয়ালা এলাকার বাসিন্দা দু’জনকে গুনতে হল মোটা অঙ্কের জরিমানা। দু’জন মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার টাকা। জানা গেছে, অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এপিডিসিএল) এর পক্ষ থেকে সম্প্রতি ঘনিয়ালা এলাকায় অভিযান চালিয়ে বাড়ির বিদ্যুতের লাইন থেকে ই-রিক্সার ব্যাটারি চার্জ করার সময় হাতেনাতে পাকড়াও করা হয় সাতজনকে। এদের মধ্যে দুজন জরিমানা দিয়েছেন ৫০ হাজার টাকা। একজন বিনোদা রায়ের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১৭ হাজার টাকা। অন্যজন ফুইজাহান লস্করের কাছ থেকে ৩৩ হাজার টাকা। বাকি পাঁচজন এখনও জরিমানার অর্থ জমা দেননি। তবে তারা জরিমানার অর্থ জমা না দিলে আদালতে তাদের বিরুদ্ধে দায়ের করা হবে মামলা।
এপিডিসিএল- এর শিলচর সাব ডিভিশন-১-এর এক কর্মকর্তা জানান, ই রিক্সা বা এ ধরনের অন্য কোনও যানবাহনের ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে “ইলেকট্রিক ভেহিকল কানেকশন”-নিতে হয়। কিন্তু তা না করে বাড়ির সাধারণ লাইন থেকে চার্জ করাটা বেআইনি। কেউ এমনটা করে থাকলে যতটা বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে, তার ভিত্তিতে নির্ধারিত করা হয় জরিমানা। ওই কর্মকর্তা আরও জানান, ঘনিয়ালার অভিযানে যে সাতজনকে হাতেনাতে ধরা হয়েছে এদের মধ্যে জয়দীপ মন্ডল নামে একজন ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে যতটা বিদ্যুৎ ব্যবহার করেছেন, সেই হিসেবে তার জরিমানা দেওয়ার কথা ৪১ হাজার টাকা। আর এ ধরনের অভিযান বর্তমানে নিয়মিত চলবে বলে জানান তিনি। 

Tags: APDCLE-RickshawSilchar
Previous Post

কাছাড় কলেজে প্রবেশে বাধা অধ্যক্ষের, দিনভর ধর্না শিক্ষকের

Next Post

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, কংগ্রেসের ‘হল্লা বোলে’ উত্তপ্ত রাজধানী

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, কংগ্রেসের 'হল্লা বোলে' উত্তপ্ত রাজধানী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?