Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

কর্ণাটকে নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতির ঝড় কংগ্রেসের

ফ্রিতে বিদ্যুৎ থেকে বিনামূল্যে মহিলাদের বাসে ভ্রমণ

samayikprasanga by samayikprasanga
May 2, 2023
in অসম, জাতীয়
0
কর্ণাটকে নির্বাচনী ইস্তেহারে  প্রতিশ্রুতির ঝড়  কংগ্রেসের

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : হাতেগোনা কয়েকটা দিনই বাকি রয়েছে কর্ণাটকের বিধানসভা ভোটে। এরই মধ্যে নিজ নিজ ইস্তেহার প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপির পর এবার নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। আর তাদের এই ইস্তেহারে উঠেছে প্রতিশ্রুতির ঝড়। মঙ্গলবার  কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। বেঙ্গালুরুতে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, রণদীপ সিং সুরজেওয়ালা প্রমুখ। নির্বাচনী ইস্তেহারে কর্ণাটকের জনগণের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। নির্বাচনী ইস্তেহারে কংগ্রেস ঘোষণা করেছে, তাঁদের সরকার বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করবে। পরিবারের প্রত্যেক মহিলা প্রধানকে প্রতি মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। বেকার স্নাতকদের দুই বছরের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা এবং বেকার ডিপ্লোমাধারীদের প্রতি মাসে ১,৫০০ টাকা দেওয়া হবে। নিয়মিত কেএসআরটিসি/বিএমটিসি বাসে সমস্ত মহিলাদের বিনামূল্যে ভ্রমণ ব্যবস্থা করা হবে। এছাড়াও কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছে, এসসি/এসটি/ওবিসি/সংখ্যালঘু এবং লিঙ্গায়ত ও ভোক্কলিগাসের মতো অন্যান্য সম্প্রদায়ের আশা ও আকাঙ্ক্ষাকে পূরণ করতে সিলিং এবং সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে। কংগ্রেস সরকার জাতীয় শিক্ষা নীতি (এনইপি) প্রত্যাখ্যান করার জন্য একটি রাজ্য শিক্ষা নীতি তৈরি করবে বলে ইস্তেহারে ঘোষণা করা হয়েছে।

Tags: Indian National CongressKarnataka ElectionMallikarjun kharge
Previous Post

কালীর বিকৃত ছবি, ক্ষমা চাইল ইউক্রেন সরকার

Next Post

তদন্ত চাপা দিতে শাসক দলে ভিড়ছেন মিয়া খান?

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
তদন্ত চাপা দিতে শাসক দলে ভিড়ছেন মিয়া খান?

তদন্ত চাপা দিতে শাসক দলে ভিড়ছেন মিয়া খান?

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?