Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

তদন্ত চাপা দিতে শাসক দলে ভিড়ছেন মিয়া খান?

নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস দুর্নীতি

samayikprasanga by samayikprasanga
May 2, 2023
in অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
তদন্ত চাপা দিতে শাসক দলে ভিড়ছেন মিয়া খান?

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : তোপখানা জিপির সভাপতি মিয়া খান কংগ্রেস ত্যাগ করেছেন বলে খবরের সূত্র ধরে বর্তমানে চর্চা চলছে। খবর অনুযায়ী,মিয়া খান বর্তমানে ভিড়তে চাইছেন শাসক দল বিজেপিতে। এরই মাঝে ওই জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগকে ঘিরেও জিপির বাসিন্দাদের মধ্যে চর্চার যেন শেষ নেই।
অভিযোগ উঠেছে ২০২০-২১ অর্থবছরে জিপির সাত হতদরিদ্র বাসিন্দার নামে মঞ্জুর হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দুর্নীতির আশ্রয় নিয়ে অন্যদের দিয়ে দেওয়া হয়েছে। এতে নাম জড়িয়েছে সভাপতি মিয়া খান সহ জি পি সচিব জাফারুল ইসলাম বড়ভূঁইয়ার।
অভিযোগ অনুযায়ী, জালিয়াতি করে জসিমউদ্দিন লস্কর নামে এক ব্যক্তির নামে মঞ্জুর হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর জসিম উদ্দিন হাজারী নামে অন্য একজনের নামে ট্রান্সফার করিয়ে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। একইভাবে মইন উদ্দিন মজুমদারের নামের প্রধানমন্ত্রী আবাস আসাই মিয়া মজুমদারের নামে এবং রঞ্জু হোসেন লস্করের স্থলে রাহুল হোসেন লস্কর, নজরুল মজুমদারের স্থলে সাবিনা ইয়াসমিন মজুমদার, সুনীল কুমারের স্থলে সানাল উদ্দিন বড় ভূঁইয়া, আজির হোসেন বড়ভূঁইয়ার স্থলে কুতুব উদ্দিন বড় ভূঁইয়া এবং ইসুব খানের স্থলে কোনও এক ইউসুব খানের নামে প্রধানমন্ত্রী আবাস ট্রান্সফার করিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে অর্থ।এই অভিযোগ নিয়ে সম্প্রতি সরকারি স্তরে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে মিয়া খানের কংগ্রেস ত্যাগের খবরের সূত্র ধরে জিপি জুড়ে চর্চা চলছে তবে কি এই দুর্নীতি চাপা দিতে তিনি কংগ্রেস ছেড়ে শাসক দল বিজেপিতে ভিড়তে চাইছেন। এনিয়ে মিয়া খানকে জিজ্ঞেস করলে তিনি অবশ্য এমন চর্চা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিক। তবে এর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এ নিয়ে তিনি নিজেই তদন্ত চেয়েছেন। যা ইতিপূর্বে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তাই দুর্নীতি হয়ে থাকলে যে বা যারা দোষী তাদের শাস্তি হোক অবশ্যই। কিন্তু এর সঙ্গে তার নাম জড়ানো অর্থহীন।
আর তার শাসক দল বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে যে চর্চা শুরু হয়েছে, এ নিয়ে তিনি বলেন, সাংগঠনিক কিছু কারণে কংগ্রেস ত্যাগ করেছেন। কিন্তু পরবর্তীতে অন্য কোনও দলে যাবেন কিনা এখনও সিদ্ধান্ত নেননি।তার জিপির ভোটারদের মতামত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

Tags: Cachar District AdministrationCachar jela parishadCM Himanta Bishwa SharmaMia khanMLA Dipanyan chakrabortymp rajdip roy
Previous Post

কর্ণাটকে নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতির ঝড় কংগ্রেসের

Next Post

বেয়াই হত্যার ১২ বছর পর ধৃত ব্যক্তি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
পাথারকান্দি বাইপাসে দুর্ঘটনায় গুরুতর আহত ছয়

বেয়াই হত্যার ১২ বছর পর ধৃত ব্যক্তি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?