Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

করিমগঞ্জ পুলিশের জালে ভুয়ো আই পি এস অফিসার

samayikprasanga by samayikprasanga
November 5, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
করিমগঞ্জ পুলিশের জালে  ভুয়ো আই পি এস অফিসার

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : করিমগঞ্জ পুলিশের জালে গ্রেফতার ভুয়ো আই পি এস অফিসার।ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় শাহজাহান লস্কর উরফে জাবির হুসেন নামের ভুয়ো আইপিএস অফিসার। জানা গেছে,বিগত কয়েক দিন আগে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ এলাকার এক শিক্ষক আতিক আহমেদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুত্ব হয়েছিল ভুয়ো আইপিএস অফিসার শাহজাহান লস্কর উরফে জাবির হুসেনের।পরবর্তীকালে জাবিরের সঙ্গে সম্পর্ক আরো গভীর হলে শিক্ষকের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো সে।এর কিছুদিন পর শিক্ষকের বাড়িতে নিয়ে আসে সুনীতা পাল নামের এক মহিলাকে।এভাবে কিছুদিন আসা যাওয়ার পর হঠাৎ করে প্রবনঞ্চক জাবির ফোন যোগে শিক্ষককে বলে যে সুনীতা পাল নামের মহিলা আত্মহত্যা করেছে এবং সুইসাইড নোটে নাম রয়েছে শিক্ষক আতিক আহমেদের।এনিয়ে ভুয়ো পুলিশ আধিকারিক শিক্ষক আতিক আহমেদের সঙ্গে দেখা করে বলেন যে ক্রাইম ব্ৰাঞ্চে মামলা হয়েছে এবং যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সেই শিক্ষক।এর থেকে রেহাই পেতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে,অন্যথায় জেলে যাওয়া নিশ্চিত।নিরুপায় হয়ে শিক্ষক আতিক সেই ভুয়ো পুলিশ আধিকারিকের হাতে কালীগঞ্জের কোনো এক জায়গায় ৫ লক্ষ টাকা তুলে দেন।অন্যদিকে কয়েক দিন পর শিক্ষক আতিকের সন্দেহ হয় যে জাবির হুসেনের নামের এই পুলিশ আধিকারিক ভুয়ো,তাই তিনি সঙ্গে সঙ্গে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে দেখা করে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর সদর পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে বদরপুর এলাকা থেকে সেই ভুয়ো পুলিশ অফিসার কে আটক করে পুলিশ।সূত্রের খবর,আটক হওয়া এই ভুয়ো পুলিশ আধিকারিক তথা জাবির হুসেনের বাড়ি কাটিগড়া জগদীশপুর পার্ট-৪ গ্রামে বলে জানা গেছে। আজ সদর থানার পুলিশ সেই ভুয়ো উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে আদালতে পেশ করে।

Tags: Assam PoliceFake IPS officerKarimganj
Previous Post

মাটিয়ায় ডিটেনশন ক্যাম্পে রয়েছেন ২২৪ জন বিদেশি

Next Post

ইতালির সোনিয়া সাংসদ হলে, বাংলাদেশ থেকে আসা নীহারের ক্ষেত্রে বাঁধা কোথায়: হিমন্ত

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
ইতালির সোনিয়া সাংসদ হলে, বাংলাদেশ থেকে আসা নীহারের ক্ষেত্রে বাঁধা কোথায়: হিমন্ত

ইতালির সোনিয়া সাংসদ হলে, বাংলাদেশ থেকে আসা নীহারের ক্ষেত্রে বাঁধা কোথায়: হিমন্ত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?