Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

করিমগঞ্জে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশী যুবক!

samayikprasanga by samayikprasanga
June 28, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
করিমগঞ্জে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশী যুবক!

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষা কে চ্যালেঞ্জ জানিয়ে করিমগঞ্জে প্রবেশ বাংলাদেশি নাগরিকের । দিনের আলোয় সীমান্ত পেড়িয়ে করিমগঞ্জে এসে গা ঢাকা দিল এক যুবক । সুতারকান্দি ভারত বাংলাদেশ সীমান্ত পথে বাইক নিয়ে বাংলাদেশ থেকে সোজা ভারতে প্রবেশ করে এই বাংলাদেশি নাগরিক । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ইতিমধ্যে পুলিশ ও বিএসএফের শীর্ষ আধিকারিকরা ঘটনার তদন্ত আরম্ভ করেছেন । সীমান্ত থেকে ভারতের প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত এই বাংলাদেশি নাগরিকের প্রবেশের দৃশ্য বন্দি হয়েছে বিভিন্ন সিসি ক্যামেরায় । দিনের আলোয় বাংলাদেশি নাগরিকের অবৈধ ভাবে ভারতে প্রবেশের ঘটনায় সীমান্ত সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে দাড়িয়েছে । সীমান্ত জেলা করিমগঞ্জ কতটা সুরক্ষিত এনিয়েও সন্দেহ দেখা দিয়েছে ।
             ঈদের আগের দিন বাংলাদেশি নাগরিকের ভারতে প্রবেশ করে অন্তর্ধান হওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলায় । বুধবার সন্ধ্যার প্রাক মুহুর্তে বিএসএফের কড়া নজরদারি এড়িয়ে প্রবেশ করে এই বাংলাদেশি নাগরিক । বৃষ্টির সময় বাইক নিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর দুটি গেইট অতিক্রম করে শহরে প্রবেশ করে । ঘটনাটি অবশ্য প্রথমে প্রহরারত বিএসএফ জোয়ানরাই প্রত্যক্ষ করে । বিএসএফের একটি সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে । কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশি নাগরিক কিভাবে প্রবেশ করলো? করিমগঞ্জ জেলার সুতারকান্দি সীমান্ত সুরক্ষায় বিএসএফের দুটি চেক গেইট রয়েছে । সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রহরা দিচ্ছে ১৬৭ নম্বর ব্যাটেলিয়ন । এরা পুরো ল্যান্ড পোর্টের দায়িত্বে আছে । প্রথম গেইটে চেকিংয়ের পর কয়েকশো মিটার দূরত্বে রয়েছে আরেকটি চেকপোস্ট । এই দুটি চেকপোস্ট পার করে আসা যাওয়া করতে হয় যাত্রীদের । এমনকি আমদানি রফতানির জন্য আসা যাওয়া গাড়িগুলোর ভালোভাবে তল্লাশি চালানো হয় । এমনকি যাত্রীদের একাধিকবার তল্লাশি করে আসা যাওয়ার অনুমতি দেওয়া হয় । অন্যদিকে জিরো পয়েন্টের ১৩৬২ নম্বর পিলারের ওপারে বর্ডার গার্ড বাংলাদেশ এর একটি চেক গেইট আছে । দুই দেশের মধ্যে আসা যাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি কে এই তিনটি চেক পোস্ট অতিক্রম করতে হয় । বুধবার দিনের শেষ বেলায় যখন বৃষ্টি হচ্ছিল সেসময় রেইনকোট পরিধান করে এক যুবক বাইক নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে । তখন দুটি চেকপোস্টে প্রায় ছয় জন জোয়ান কর্তব্য পালন করছিল । প্রথমে সীমান্তের প্রহরারত বিএসএফ জোয়ানরা ভেবেছিল কোনো জোয়ান বাইক নিয়ে আসছে । কেননা বিভিন্ন কাজে সীমান্তের জিরো পয়েন্টে শেওলা এলাকায় বিএসএফ আসা যাওয়া করে। পরবর্তীতে ভারতে প্রবেশের শেষ চেকপোস্ট অতিক্রম করে যখন বাইক থামেনি তখনই টনক নড়ে জোয়ান দের । খবর নিয়ে জানা যায় কোনো জোয়ান বাইক নিয়ে যায়নি খবর পাওয়ার পরই হট্টগোল শুরু হয় । সঙ্গে সঙ্গে উচ্চ আধিকারিক কে অবগত করার পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস ও সদর চক্র আধিকারিক জয়ক্রিস্টিনা নামলাই ঘটনাস্থলে ছুটে যান । সেখানে গিয়ে একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে সিলেট লেখা লাল রঙের একটি বাইকে রেইনকোট লাগিয়ে এক যুবক তীব্র গতিতে ভারতে প্রবেশ করছে । পরপর এই এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে দেখা হয় । শহরের সেটেলমেন্ট এলাকা পর্যন্ত বিভিন্ন সিসি ক্যামেরায় এই যুবক কে দেখা গেছে । কিন্তু এরপর আর তাকে দেখা যায়নি । ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে । বিএসএফের গোয়েন্দা বিভাগও মাঠে নেমেছে । সেটেলমেন্ট এলাকায় জোরদার করা হয়েছে অভিযান । কি উদ্দেশে এক বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধ ভাবে প্রবেশ করেছে এনিয়ে রহস্য দেখা দিয়েছে । এছাড়া বাংলাদেশের শেওলা এলাকায় বাংলাদেশ সীমান্ত রক্ষীর নাকা চেকিং কিভাবে এই যুবক অতিক্রম করলো এনিয়েও রহস্য দেখা দিয়েছে । এই খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
Tags: AssamAssam PoliceBSFCM Himanta Bishwa Sharmaindo - bangla borderKarimganj
Previous Post

রামনগরে মর্মান্তিক দুর্ঘটনায় হত শিশু, মা- বাবা ও ভাই সহ আহত ৫

Next Post

ঈদের দিনে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শিলচর, ভাঙচুর মসজিদে

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ঈদের দিনে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শিলচর, ভাঙচুর মসজিদে

ঈদের দিনে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শিলচর, ভাঙচুর মসজিদে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?