Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

করিমগঞ্জে নাবালিকাকে ধর্ষণের পর খুন, চাঞ্চল্য

samayikprasanga by samayikprasanga
September 10, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
করিমগঞ্জে নাবালিকাকে ধর্ষণের পর খুন, চাঞ্চল্য

মেয়েটির বাড়ির বাইরে জনতার ভিড়।

অনলাইন ডেস্ক : এক নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো করিমগঞ্জ শহর লাগোয়া মেদল এলাকা । ১৫ বছরের নাবালিকার ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে । স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে থানায় খবর দেন । ম্যাজিস্ট্রেটের সহ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার ।

মাস কয়েক আগে করিমগঞ্জের লোয়াইরপোয়া এলাকা থেকে একটি পরিবার মেদল এলাকায় এসে বসবাস করতে শুরু করে । পরিবারে চার মেয়ে ও মা বাবা । বাবা পেশায় দিনমজুর । দু’দিন আগে চার মেয়েকে বাড়িতে রেখে গ্রামের বাড়িতে গিয়েছিলেন মা – বাবা । রবিবার সকালে এক মেয়ে ছুটে গিয়ে পাশের বাড়ির লোকদের জানায় যে তার বড় দিদি নড়াচড়া করছে না । তার শরীরে কাপড় নেই । এলাকার মহিলারা প্রথমে ছুটে যান । তারা প্রত্যক্ষ করেন ঘরের দরজা খোলা আর বিছানার উপর নগ্ন অবস্থায় পড়ে রয়েছে মেয়েটি । অনেক ডাকাডাকি করেও কোনো উত্তর পাওয়া যায়নি। মহিলারা মেয়েটির শরীর কাপড় দিয়ে ঢেকে দেন । মেয়ের গোপনাঙ্গে রক্তের দাগ দেখে ধর্ষনের সন্দেহ করেন স্থানীয়রা। এমনকি মেয়েটি মৃত সেটাও বুঝতে পারেন তারা। মেয়ের পরিবারের কাছে খবর পাঠালে তারা ছুটে আসেন। খবর দেওয়া হয় সদর থানায় । সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ছুটে আসেন পুলিশ সুপার পার্থ প্রতীম দাস । ম্যাজিস্ট্রেটের উপস্থিতি তে মরদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এদিকে এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে । স্থানীয়দের অভিযোগ ধর্ষনের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে । এই ঘটনায় জড়িত দের আটক করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান স্থানীয়রা ।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam PoliceKarimganjminor rape
Previous Post

অবৈধ গেট বসিয়ে টাকা দাবি, চারজনের বিরুদ্ধে মামলা

Next Post

হিন্দুরাষ্ট্রের স্বপ্ন সাকার করতে ময়দানে হিন্দু মহাসভা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
হিন্দুরাষ্ট্রের স্বপ্ন সাকার করতে ময়দানে হিন্দু মহাসভা

হিন্দুরাষ্ট্রের স্বপ্ন সাকার করতে ময়দানে হিন্দু মহাসভা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?