Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কয়েক কোটি টাকা ব্যয়েও হাল ফেরেনি তারাপুর শিববাড়ি বাঁধের

শুকনো মরসুমেই তলিয়ে যাচ্ছে রাস্তা!

samayikprasanga by samayikprasanga
January 28, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কয়েক কোটি টাকা ব্যয়েও হাল ফেরেনি তারাপুর শিববাড়ি বাঁধের

অনলাইন ডেস্ক : ২০১৩ সালে ১৫ কোটি। এর ছ’বছর পর ২০২০ সালে আরও ১০কোটি। আগে-পরের খুচখাচ বরাদ্দের কথা বাদ দিলে শুধু দু’টি প্রকল্পেই বরাদ্দ হয়েছে ২৫ কোটি। কিন্তু এত বিশাল অংকের টাকা খরচ করেও হাল ফেরেনি মাত্র ৬৯০ মিটার বাঁধ কাম রাস্তার ! কল্পকাহিনি-কে হার মানানোর মতো এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী শিলচর তারাপুর-শিববাড়ি অঞ্চলের বাসিন্দারা। এলাকার বাঁধ কাম রাস্তা সংস্কারের জন্য গত ১০-১৫ বছরে এসেছে কোটি কোটি টাকা। কাজও (!) হয়েছে। কিন্তু কোনও ভাবেই হাল ফেরানো যায়নি বাঁধ রাস্তাটির। এদিকে, ‘কীর্তিনাশা’ বরাকের দৌলতে আঙুল ফোলে কলাগাছ হয়েছে একাংশের। তারাপুর-শিববাড়ি বাঁধ রাস্তার বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। দীর্ঘবছর ধরেই এই সমস্যায় জর্জরিত গোটা এলাকা। এরমধ্যে শিলচর কালাইন সড়কের বেহাল অবস্থার জন্য গত শীতের মরসুমে ভোগান্তি উঠেছিল চরমে। রাস্তা অবরোধ পর্যন্ত করেন ধুলোঝড়ে নাকাল বাসিন্দারা। যার জেরে হালে শিলচর কালাইন সড়কের হাল কিছুটা ফিরলেও ভোগান্তির চিত্রে পরিবর্তন ঘটেনি তারাপুর শিববাড়ি বাঁধ রাস্তায়।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

কারণ, একদিকে মাটি ভরাটের কাজ হয়েছে, অন্যদিকে ‘সিঙ্কিং জোন’ হিসেবে কুখ্যাত রাস্তাটি ফের তলিয়ে যেতে শুরু করেছে। শুকনো মরসুমেই নদীর দিকে রাস্তাটি এতটাই ধসে গিয়েছে যে, সেটাকে বিপজ্জনক থেকেও বড় কিছু মনে করছেন স্থানীয়রা। তারা বলেছেন, এই রাস্তায় যে-কোনও মুহূর্তে বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে। বিশেষ করে লোড গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা প্রবল। যাত্রী গাড়িও নিরাপদ নয়। তারপরও এই রাস্তা ধরে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। ওপর থেকে ধুলোর ঝড় তো আছেই। এলাকাবাসী জানিয়েছেন, গত দু-তিন বছর ধরে ধুলো ঝড়ের কারণে এলাকায় অনেকেরই ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানেও একই অবস্থা। সম্প্রতি রাস্তার কাজ হলেও কিছুদিন আগে তারাপুর শিববাড়ি এলাকা থেকে রায়গড় ও আশপাশ এলাকায় নর্দমা খোঁড়া হচ্ছে। সেই মাটি ডাঁই করে রাখা হয়েছে রাস্তার পাশে। ফলে বাঁধের ওপর থেকে বৃহত্তর এলাকায় চলছে ধুলোঝড়ের তাণ্ডব। অথচ এ ব্যাপারে পূর্তবিভাগ থেকে শুরু করে জেলা প্রশাসন পুরোপুরি উদাসীন। অথচ বিভাগীয় উদ্যোগে রাস্তায় জল ছিটানো হলেও কিছুটা স্বস্তি মিলত। কিন্তু সেটাও হচ্ছে না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উড়ালপুলের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে তাকিয়ে আছেন বাসিন্দারা।

Tags: Assam Policecachar district addministrationCM Himanta Bishwa SharmaTarapur shibbari
Previous Post

কাটিগড়ায় ধৃত দুই ডাকাত

Next Post

কামাখ্যা মন্দিরের রক্ষীদের মারপিট, গ্রেফতার ছয় লাচিত সেনা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কামাখ্যা মন্দিরের রক্ষীদের মারপিট, গ্রেফতার ছয় লাচিত সেনা

কামাখ্যা মন্দিরের রক্ষীদের মারপিট, গ্রেফতার ছয় লাচিত সেনা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?