Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

এবার বড় ইমারতেও চলল প্রশাসনের বুলডোজার

অম্বিকাপট্টিতে উচ্ছেদ অব্যাহত

samayikprasanga by samayikprasanga
March 20, 2023
in slider, বরাক উপত্যকা
0
এবার বড় ইমারতেও চলল প্রশাসনের বুলডোজার

অনলাইন ডেস্ক : এবার আর সীমানা দেওয়াল বা গেট নয়, সরাসরি বড় বড় পাকা ভবনে পড়ল এক্সকেভেটর(বুলডোজার)-এর আঁচড়। দেখতে দেখতেই গুঁড়িয়ে দেওয়া হল সরকারি জমি জবর দখল করে গড়ে তোলা ভবনগুলোর অংশ।নালা ও ফুটপাত তৈরির জন্য গত শুক্রবার উচ্ছেদ অভিযান চালানো হয় শহরের অম্বিকাপট্টি চৌরঙ্গী থেকে ভারতী কর্নার মোড় পর্যন্ত বড় নালার দিকের অংশে। এরপর রবিবার অভিযান চলে ভারতীকর্নার মোড় থেকে সুভাষনগর মোড় পর্যন্ত। এদিনও অভিযান চালানো হয় বড় নালার দিকের অংশে।

চৌরঙ্গী থেকে ভারতী কর্নার মোড় পর্যন্ত অংশে উচ্ছেদে থাবা পড়েছে মূলত বিভিন্ন বাড়ির সীমানা দেওয়াল ও গেট সহ দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের একেবারে সামনের অংশে। তবে এদিনের অভিযানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সীমানা দেওয়াল পার হয়ে বাড়ি বা প্রতিষ্ঠানের একেবারে মূল ভবনের কিছুটাও গড়ে উঠেছে জবরদখল করা সরকারি জমির উপর। এসবের মধ্যে যেমন রয়েছে দীর্ঘ বছর ধরে থাকা পুরনো ভবন, তেমনি রয়েছে নির্মীয়মান কয়েকটি ভবনও। এই পুরনো ভবনগুলোর পাশাপাশি অর্ধনির্মিত এসব ভবনেরও জবরদখল করা অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

বর্ষণস্নাত দিনে এদিনের উচ্ছেদ অভিযান শুরু হয় সকাল থেকে। নিরাপত্তারক্ষীদের কড়া প্রহরায় প্রশাসন ও পুরসভার কর্তাব্যক্তিদের তত্ত্বাবধানে এভাবে ‌একের পর এক ভবনের সামনের অংশ গুড়িয়ে দেওয়া হলেও কেউ অবশ্য প্রতিবাদমুখর হননি। শুক্রবার লাগোয়া চৌরঙ্গী থেকে ভারতী কর্নার পর্যন্ত অংশে প্রতিবাদের মাঝেও প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে অনড় মনোভাব দেখিয়েছেন, হয়তো সেই অভিজ্ঞতা থেকেই এদিন আর কেউ প্রতিবাদের রাস্তায় এগিয়ে যাননি।

Tags: Eviction DriveSilchar MunicipalitySilchar News
Previous Post

কাছাড়ে এবার ২২ সহকারী পাটোয়ারি বদলি

Next Post

ঝড়ে ব্যাপক ক্ষতি উত্তর হাইলাকান্দিতে

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ঝড়ে  ব্যাপক ক্ষতি  উত্তর হাইলাকান্দিতে

ঝড়ে ব্যাপক ক্ষতি উত্তর হাইলাকান্দিতে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?