Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

এনআইটিতে তিন পাচককে পড়ুয়াদের মারপিট তদন্তে পুলিশকর্তারা, সাসপেন্ড তিন নিরাপত্তারক্ষী

samayikprasanga by samayikprasanga
July 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
এনআইটিতে তিন পাচককে পড়ুয়াদের মারপিট তদন্তে পুলিশকর্তারা, সাসপেন্ড তিন নিরাপত্তারক্ষী

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : শিলচর এনআইটিতে হোস্টেলের তিন পাচক বিকি রি, মনা দাস ও রাজকুমার দুষাদকে মারপিটের ঘটনা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। এর পাশাপাশি ঘটনাকে ঘিরে এনআইটিতে নিরাপত্তা রক্ষায় নিযুক্ত ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিসেস এন্ড সিস্টেমস নামে সংস্থার তিন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। সঙ্গে এনআইটি কর্তৃপক্ষ গোটা ব্যাপারটা তদন্তের জন্য ১৫ সদস্য বিশিষ্ট  এক কমিটি গঠন করেছেন। এই কমিটিকে আগামী ৪ আগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
এন আই টির ৪ নম্বর হোস্টেলের এক পড়ুয়ার মোবাইল চুরির সন্দেহে একাংশ পড়ুয়া বেধড়ক মারপিট করে তিন পাচক বিকি, মনা ও রাজকুমারকে। মারপিটের যে ভিডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে এতে দেখা গেছে সে সময় সেখানে উপস্থিত ছিলেন এক নিরাপত্তারক্ষীও। অভিযোগ হোস্টেলে এক দফা মারপিটের পর তিনজনকে নিরাপত্তারক্ষীদের ব্যারাকে নিয়ে যাওয়া হলে সেখানেও তাদের মারপিট করা হয়। এ নিয়ে রাজকুমারের পক্ষ থেকে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করা হয়েছে। এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কল্যাণ কুমার দাস, শিলচর সদর থানার ওসি অমৃত কুমার সিং ও ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুদ্ধিরাম মুক্তিয়াররা এনআইটিতে গিয়ে প্রাথমিকভাবে ব্যাপারটা তদন্ত করে দেখেন।
এদিকে যে তিন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে এদের মধ্যে একজন ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিসেস এন্ড সিস্টেমস এর “সি-ও” ইবুঙ্গ ইয়ালমা সিংহ এবং অন্য দুজন নিরাপত্তাকর্মী রাজকুমার নুনিয়া ও অনিল নূনিয়া।
এন আই টির এক উচ্চ পদস্থ সূত্র জানিয়েছেন, পুলিশি তদন্তের পাশাপাশি প্রতিষ্ঠানের তরফে পৃথকভাবে তদন্তের জন্য যে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি রিপোর্ট পেশ করার পর, এর ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রটি ইঙ্গিত দেন মারপিটে জড়িত কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

Tags: Assam Policecook molestationSilchar nitTheft Case
Previous Post

মণিপুরের পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে, উদ্বেগ সুস্মিতার

Next Post

শিলচর-ইম্ফল রেললাইন তৈরিতে দুর্নীতি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচর-ইম্ফল রেললাইন তৈরিতে  দুর্নীতি

শিলচর-ইম্ফল রেললাইন তৈরিতে দুর্নীতি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?