Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

এনআইটিতে আন্দোলন অব্যাহত, আজ ফিরছেন ডিরেক্টর

samayikprasanga by samayikprasanga
September 21, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
এনআইটিতে পরিস্থিতি এখনও ঘোরালো, বিনয় কৃষ্ণ ইস্যুতে পদত্যাগ স্টুডেন্টস বডির সদস্যদের

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : ডিন (একাডেমিক) বিনয় কৃষ্ণ রায়কে অপসারণের দাবিতে শিলচর এন আই টির পড়ুয়াদের আন্দোলন অব্যাহত রয়েছে বৃহস্পতিবারও। এরমধ্যে  আগামীকাল শুক্রবার প্রতিষ্ঠানের ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য ফিরছেন বলে জানা গেছে। এনআইটির এক সূত্র জানিয়েছেন, দিলীপবাবু ফিরলে আগামীকাল সমাধানের একটা রাস্তা বের হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত গত ১৫ সেপ্টেম্বর কুজ বোকার নামে এক পড়ুয়া আত্মঘাতী হওয়ার পর এনআইটিতে ঘটে যায় ধুন্দুমার কান্ড। তবে এর পরদিনই প্রতিষ্ঠানে নিযুক্তির সূত্রে সাক্ষাৎকার গ্রহণের জন্য ডিরেক্টর দিলীপবাবুকে কলকাতা চলে যেতে হয়। কলকাতা পর্ব সেরে আগামীকাল তার ফেরার কথা।
এসবের মাঝে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে  আভাস পাওয়া গেছে, শেষ পর্যন্ত হয়তো স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার স্বার্থে পড়ুয়াদের দাবি মেনে সরিয়ে দেওয়া হতে পারে বিনয় কৃষ্ণ রায়কে। ইতিমধ্যেই অবশ্য বিনয় কৃষ্ণ রায়ের অনুপস্থিতিতে এসোসিয়েট ডিন ললিত চন্দ্র শইকিয়াকে আপাতত তার স্থলে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে ছাত্র সংগঠন আসুর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কুজ বোকারের মৃত্যুর ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসককে এক স্মারকপত্র দিয়ে এই দাবি জানানো হয়েছে। সঙ্গে বিনয় কৃষ্ণ রায় কে তদন্তের আওতায় আনার জন্যও দাবি জানানো হয়েছে স্মারকপত্রে।

Tags: deanNIT SilcharStudent suiside
Previous Post

রংপুর হাইস্কুলে সহপাঠীর আক্রমণে আহত অষ্টম শ্রেণীর ছাত্র

Next Post

ভুয়ো প্রমাণপত্রে চা জনগোষ্ঠীর কোটায় এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি !

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ভুয়ো প্রমাণপত্রে চা জনগোষ্ঠীর কোটায় এমবিবিএস  ও বিডিএস কোর্সে ভর্তি !

ভুয়ো প্রমাণপত্রে চা জনগোষ্ঠীর কোটায় এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?