Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

এক সপ্তাহের মাথায় অন্নপূর্ণাঘাটে নদী থেকে উদ্ধার আরও এক যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

samayikprasanga by samayikprasanga
October 25, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

অনলাইন ডেস্ক : এক সপ্তাহ পর শিলচর অন্নপূর্ণা ঘাট সেতুর কাছে বরাক নদী থেকে ফের উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের।

জানা গেছে শুক্রবার সকালে অন্নপূর্ণা ঘাটে সেতুর কাছে নদীর জলে আনুমানিক বছর ৩৫ এর এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের মৃতদেহ অনেকটাই পচে গলে গেছে। এ থেকে অনুমান করা হচ্ছে দিন কয়েক আগে তার মৃত্যু ঘটেছে। যুবকটির পরনে রয়েছে কালো টি শার্ট ও হাফপ্যান্ট।

প্রসঙ্গত গত ১৮ অক্টোবর শুক্রবার ওই একই এলাকায় নদী থেকে উদ্ধার হয়েছিল অন্য এক যুবকের মৃতদেহ। শোভন দাস (২৯) নামে ওই যুবক ছিলেন শিলচরেরই মেহেরপুর এলাকার বটেরতলের বাসিন্দা। প্রথমত শোভনের মৃতদেহও সনাক্ত করা সম্ভব হয়নি। পরদিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তার পরিজনরা সনাক্ত করেন মৃতদেহ। শোভনের মৃত্যুর ঘটনাকে ঘিরে পুলিশ পরবর্তীতে গ্রেফতার করে বটেরতল এলাকারই বাসিন্দা বর্ণালী দাস নামে এক মহিলাকে। এবার এক সপ্তাহ পর সেই অন্নপূর্ণা ঘাট থেকে অন্য এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এ নিয়ে স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। এই যুবকের মৃত্যুর পেছনে কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

Tags: annapurna ghatAssam Police
Previous Post

ঈশ্বর ছাড়া অন্য কাউকে ভয় করি না : অমিয়

Next Post

সুবর্ণ জয়ন্তীতে পাল কলোনীর কালীপুজোয় থিম শিশুদের মোবাইল আসক্তি

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
সুবর্ণ জয়ন্তীতে পাল কলোনীর কালীপুজোয় থিম শিশুদের মোবাইল আসক্তি

সুবর্ণ জয়ন্তীতে পাল কলোনীর কালীপুজোয় থিম শিশুদের মোবাইল আসক্তি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?