Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

উধারবন্দ লাঠিগ্রামে বাবার হাতে খুন পাঁচ বছরের শিশুকন্যা

samayikprasanga by samayikprasanga
September 24, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
উধারবন্দ লাঠিগ্রামে বাবার হাতে খুন পাঁচ বছরের শিশুকন্যা

You might also like

শিলচরের ধৃত চোর দম্পতি, বালিশের ভেতর থেকে উদ্ধার নগদ ৫ লক্ষ ও স্বর্ণালঙ্কার

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

অনলাইন ডেস্ক : নিজের নাবালিকা কন্যাকে হত্যার অভিযোগ উঠল জন্মদাতা  বাবার বিরুদ্ধে । নাজির উদ্দিন নামের লোকটি নিজের পাঁচ বছরের শিশুকন্যাকে হত্যা করে পাশের এক নালায় ফেলে দিয়ে আসে। নালাটি হল নাজিরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে। স্থানীয়রা নালায় কিছু একটা দেখতে পান। পাশে গিয়ে দেখেন এক শিশুকন্যার মৃতদেহ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধারের পাশাপাশি তদন্ত শুরু করে। পরে স্ত্রী এবং প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে নাজিরকে গ্রেফতার করে। জেরার মুখে হত্যার কথা স্বীকার করে নাজির। সন্তান হত্যাকারী নাজির মানসিক রোগী বলে জানিয়েছে প্রতিবেশীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে উধারবন্দ থানাধীন লাঠিগ্ৰামে । গত বৃহস্পতিবার নাজির উদ্দিন তার স্ত্রীকে মারপিট করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় । এদিন রাতে পাঁচ বছরের শিশু কন্যা ও এক ছেলে নিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়ে । পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান নাবালিকা মেয়ে সহ নাজির ঘরে নেই । পরে তারা জানতে পারেন চলিতাকান্দি এলাকায় ছাগল চুরির ঘটনায় নাজিরকে পাকড়াও করে রাখা হয়েছে । পরে নাজিরকে সেখান থেকে বাড়িতে আনা হয় এবং নাবালিকা কন্যার বিষয়ে জানতে চাইলে নাজির নাকি স্থানীয়দের জানায় নাবালিকা কন্যাকে সে বিহারে পাঠিয়ে দিয়েছে । অর্থের জন্য নাজির নাবালিকা কন্যাকে বিক্রি করে দিয়েছে বলে সন্দেহ স্থানীয়দের । পরে শনিবার নাবালিকা কন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করেন নাজির উদ্দিন লস্করের স্ত্রী ফরিদা বেগম লস্কর । আর রবিবার উদ্ধার হল শিশুকন্যাটির মৃতদেহ। নাজিরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ফরিদা।

Tags: Assam Policefather killed daughterMurder
Previous Post

‌সোনাইয়ে ধৃত মণিপুরের তিন “উদ্বাস্তু” ডাকাত

Next Post

মোদির সভায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় আহত ৩৯

Related Posts

শিলচরের ধৃত চোর দম্পতি, বালিশের ভেতর      থেকে উদ্ধার নগদ ৫ লক্ষ ও স্বর্ণালঙ্কার
slider

শিলচরের ধৃত চোর দম্পতি, বালিশের ভেতর থেকে উদ্ধার নগদ ৫ লক্ষ ও স্বর্ণালঙ্কার

by samayikprasanga
April 24, 2026
পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
Next Post
মোদির সভায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় আহত ৩৯

মোদির সভায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় আহত ৩৯

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?