Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ইজরায়েলকে লক্ষ্য করে সরসারি হামলা ইরানের

samayikprasanga by samayikprasanga
April 14, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ইজরায়েলকে লক্ষ্য করে সরসারি হামলা ইরানের

অনলাইন ডেস্ক : জল্পনার অবসান! শেষমেশ ইজরায়েলকে লক্ষ্য করে সরসারি হামলা ইরানের। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রবিবার গভীর রাতে সরাসরি ইজরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, হামলার সময় ইজরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান দুই শতাধিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে এবং এতে ইজরায়েলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ দিকে, ইরানের নজিরবিহীন হামলার বিষয়ে দেওয়া আপডেটে ইজরায়েলি সামরিক বাহিনী একথা জানিয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইরানি হামলায় তাদের সামরিক ঘাঁটির ‘সামান্য ক্ষতি’ হয়েছে বলে ইজরায়েল জানিয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ইজরায়েলে ২০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের ‘সংখ্যাগরিষ্ঠ অংশই’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ‘অংশীদারদের’ সহায়তায় আটকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কিছু সংখ্যক ইরানি ক্ষেপণাস্ত্র ইজরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে পড়েছে, যার ফলে একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র একটি ছোট মেয়ে আহত হয়েছে, এবং আমরা আশা করি সে ভালো হয়ে যাবে।’ আরেক বিবৃতিতে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগকেই ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগে এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সাথে তার ‘অ্যারো’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আটকে দিয়েছে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: americaattackIran vs israel
Previous Post

রাস্তায় ইজরায়েলের পতাকার ছবি

Next Post

ফের ছিনতাই শিলচরে, নাগনাহা লেনে মহিলার ব্যাগ নিয়ে চম্পট

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ফের ছিনতাই শিলচরে, নাগনাহা লেনে মহিলার ব্যাগ নিয়ে চম্পট

ফের ছিনতাই শিলচরে, নাগনাহা লেনে মহিলার ব্যাগ নিয়ে চম্পট

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?