Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আলোকসজ্জা ও যীশুকীর্তনে জমজমাট বড়দিন শিলচরে

samayikprasanga by samayikprasanga
December 25, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
আলোকসজ্জা ও যীশুকীর্তনে জমজমাট বড়দিন শিলচরে

অনলাইন ডেস্ক : বড়দিনের পরিচিত সেই শীতের আমেজ নেই। তবে এরই মধ্যে এই উৎসবের আনন্দে মেতে উঠেছে শিলচর। শহরের চার্চ রোডের প্রেস ব্যাটেরিয়ান চার্চ, সোনাই রোডের হোলিক্রস চার্চ,অফিসপাড়ার ব্যাপটিস্ট চার্চ ও মেহেরপুর বীরবল বাজার নাগাপুঞ্জির ই এফ সি আই চার্চ সর্বত্রই দেখা যাচ্ছে উৎসবের আনন্দে মাতোয়ারা চিত্র।

বড়দিন উপলক্ষে কয়েকদিন আগে থেকেই চার্চগুলোকে সাজিয়ে তোলা হয়েছে আলোক সজ্জায়। এদিন সকালে প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের কার্যসূচী। এর পরবর্তীতে কেক বিতরণ থেকে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনভর।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

প্রেসব্যাটেরিয়ান চার্চে এদিন সকালে প্রার্থনা করান রেভারেন্ড লালরিনতুয়াঙ্গা। এর পরবর্তীতে চলে যীশু কীর্তন থেকে ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাপটিস্ট চার্চ, হোলিক্রস চার্চে এবং ইএফসিআই চার্চেও প্রার্থনার পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যার পর প্রেসবেটিরিয়ান চার্চে দর্শনার্থীদের ভিড় জমতে দেখা যায়। অন্যান্য চার্চেও বড়দিনের আনন্দ উপভোগ করতে হাজির হন দর্শনার্থীরা।

বড়দিনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য এদিন সতর্ক ছিল পুলিশ। শহরে বিভিন্ন চার্চের সামনে মোতায়েন করা হয় পুলিশ কর্মীদের। শিলচর সেন্ট্রাল জেলেও বড়দিন উপলক্ষে এদিন প্রার্থনা করা হয়। এরপর কেক কেটে বিতরণ সহ বন্দিদের খাবারের জন্য ব্যবস্থা করা হয় মাংসেরও।

ধর্মকেন্দ্রিক এসব কার্যসূচির পাশাপাশি বড়দিনের ছুটি উপভোগ করতে এদিন অনেকেই সন্তানদের নিয়ে হাজির হন পার্কে। গান্ধীবাগে বিকেল থেকেই দেখা যায় কচিকাঁচাদের নিয়ে বাবা মায়েদের ভিড়। সব মিলিয়ে বড়দিনে জমজমাট হয়ে উঠেছে শহর শিলচর।

 

Tags: Cristmass 2024Presbyterian churchSilchar
Previous Post

ঘাতক পানীয়জল ! শিলচরে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১০

Next Post

শিলচর পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিজেপিতে ক্ষোভ, কমিটি গড়লেন বিমলেন্দু

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
বয়সে কারচুপি, কাছাড়ের তিন মন্ডল বিজেপি সভাপতি ৪৫ ঊর্ধ্ব!

শিলচর পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিজেপিতে ক্ষোভ, কমিটি গড়লেন বিমলেন্দু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?