Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আনারস উৎপাদন করেই অসম গৌরব বরাকের মানথাং

কৃতজ্ঞতা জ্ঞাপন মুখ্যমন্ত্রী এবং লক্ষীপুরের বিধায়ককে

samayikprasanga by samayikprasanga
January 5, 2023
in slider, অসম
0
আনারস উৎপাদন করেই অসম গৌরব  বরাকের মানথাং

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : রাজ্য মন্ত্রিসভা অসম পুরস্কারের জন্য যে ২১ জনের নাম মনোনীত করেছে, তার মধ্যে বরাক উপত্যকা থেকে রয়েছেন মানথাং মার। তাঁকে অসম গৌরব পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ বছর তিনিই উপত্যকার একমাত্র ব্যক্তি, যিনি অসম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মানথাং মার লক্ষীপুরের কলমপুঞ্জি গ্রামের বাসিন্দা। আনারস উৎপাদন এবং রফতানির ক্ষেত্রে তিনি এক অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি মার এগ্রো অর্গেনিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের বোর্ড অব ডিরেক্টর পদে সূচনাকাল থেকেই বৃত রয়েছেন। তিনি ফিগ, ক্লাস্টার তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ২০২১-২২ সালে মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় ২০,৬২৫ মেট্রিক টন আনারস বিক্রির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল। পাশাপাশি তাঁর সক্রিয়তায় রাজ্যে বিক্রি হয়েছে ১৬,৮৭৫ মেট্রিক টন আনারস। উপযুক্ত মূল্যে এই আনারস বিক্রির ফলে আনারস উৎপাদনকারীরা লাভবান হয়েছেন। মানথাং মার ২০১৯-২০ এবং ২১-২২ এই অর্থবছরে রাজ্যের কৃষি উদ্যান এবং খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের অধীনে এপিইডিএ-র মাধ্যমে আনারস রফতানি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই মানথাংকে অভিনন্দন জানানোর পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।
এদিকে, অসম গৌরব পুরস্কারে ভূষিত মানথাং মার সাময়িক প্রসঙ্গ অনলাইন-কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, তিনি একজন সাধারণ উদ্যমী ব্যক্তি। আনারস উৎপাদন করে বাইরে পাঠানোর কাজে দীর্ঘদিন থেকে জড়িত রয়েছেন। তাঁকে খুঁজে বের করে পুরস্কারে সম্মানিত করায় তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই’র প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।
Tags: CM Himanta Bishwa Sharmakoushik raiLakhipur pinnaplemanthang hmar
Previous Post

বেকারত্ব নিয়ে ব্যাকফুটে সরকার

Next Post

ডিলিমিটেশন : আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি কংগ্রেসের

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ডিলিমিটেশন : আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি কংগ্রেসের

ডিলিমিটেশন : আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি কংগ্রেসের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?