Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অস্থায়ী জেল হিসেবে তৈরি করা হচ্ছে নেট্রিপকে

samayikprasanga by samayikprasanga
February 7, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
অস্থায়ী জেল হিসেবে তৈরি করা হচ্ছে নেট্রিপকে

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : তুলনামূলকভাবে সংখ্যা অনেকটা কমে এলেও কাছাড়ে বাল্যবিবাহ মামলায় ধরপাকড় অব্যাহত রয়েছে। আর এভাবে গ্রেফতারির সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় ধৃতদের রাখার জন্য ঝাপিরবন্দের নেট্রিপকে গড়ে তোলা হচ্ছে অস্থায়ী জেল হিসেবে।
জানা গেছে   শিলচর সেন্ট্রাল জেলে এমনিতেই বন্দীর সংখ্যা রয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি। এসবের মাঝে বাল্যবিবাহ মামলায় ধরপাকড় শুরু হওয়ার পর থেকে ক্রমেই বৃদ্ধি পেয়ে চলেছে নতুন বন্দির সংখ্যা ‌। এক বিশেষ সূত্রের  খবর অনুযায়ী মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলে পাঠানো হয়েছে বাল্যবিবাহের মামলায় ধৃত ৮১ জন বন্দিকে। এতে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে জেলে। তাই এসব মামলায় আরও গ্রেফতার হলে তাদের রাখার জন্য নেট্রিপকে গড়ে তোলা হচ্ছে অস্থায়ী  জেল হিসেবে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, শুধু কাছাড় নয় প্রয়োজনে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় গ্রেফতার হওয়া বাল্যবিবাহ মামলার অভিযুক্তদেরও রাখা হতে পারেন নেট্রিপের অস্থায়ী জেলে।
এদিন নেট্রিপে গিয়ে দেখা যায়, বন্দীদের ব্যবহারের জন্য একটি ভবনের পাশেই খোলা জায়গায় তৈরি করা হচ্ছে অস্থায়ী শৌচালয়। নেট্রিপে অস্থায়ীভাবে বাল্যবিবাহ মামলার বন্দীদের রাখার জন্য প্রস্তুতি চালানো হলেও, এক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধার সৃষ্টি হতে পারে বলে জানা গেছে। বিশেষত চার পাশের অনুচ্চ দেওয়াল  টপকে কোনও বন্দির পক্ষে পালিয়ে যাওয়াটা খুব কঠিন হবে না। যদিও সরকারি এক সূত্র বলেন, এসব মামলার বন্দিরা সাধারণত কোনও দুর্ধর্ষ অপরাধী হন না। তাই তারা যে দেওয়াল টপকে পালানোর ঝুঁকি নেবেন এমন সম্ভাবনা খুবই কম। এর উপর প্রহরার ব্যবস্থাওতো থাকবে।

Tags: Assam PoliceChild MarriageCM Himanta Bishwa Sharma
Previous Post

ফিসারি নির্মানকে কেন্দ্র করে দিলখুশ বাগানে উত্তেজনা

Next Post

সারদামায়ের জন্মোৎসবে রামকৃষ্ণ শ্রীমন্দিরের উদ্বোধন রবিবার , উদ্দীপনা উধারবন্দে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
সারদামায়ের  জন্মোৎসবে  রামকৃষ্ণ শ্রীমন্দিরের উদ্বোধন রবিবার , উদ্দীপনা উধারবন্দে

সারদামায়ের জন্মোৎসবে রামকৃষ্ণ শ্রীমন্দিরের উদ্বোধন রবিবার , উদ্দীপনা উধারবন্দে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?