Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অসমে ডিলিমিটেশনের খসড়া প্রকাশ

২০০১ সালের জনগণনার ভিত্তিতে হবে আসন পুনর্বিন্যাস

samayikprasanga by samayikprasanga
June 20, 2023
in slider, অসম
0
অসমে ডিলিমিটেশনের খসড়া প্রকাশ

অনলাইন ডেস্ক : অসমের ১৪টি লোকসভা এবং ১২৬টি বিধানসভা আসন পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এ সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১১ জুলাই পর্যন্ত এই খসড়া তালিকা সম্পর্কে ‘পরামর্শ এবং আপত্তি’র কথা জানানো যাবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, ২০০১ সালের জনগণনার ভিত্তিতে এই আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা তৈরি হয়েছে। মোট লোকসভা এবং বিধানসভার আসনের সংখ্যা একই থাকলেও কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। লোকসভার ১৪টি আসনের মধ্যে তফসিলি জাতির প্রার্থীদের জন্য একটি এবং তফসিলি জনজাতির প্রার্থীদের জন্য দু’টি আসন সংরক্ষিত। বিধানসভার ১২৬টি আসনের মধ্যে তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা যথাক্রমে ৯ এবং ১৯।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

বস্তুত, বিরোধী দলগুলির তরফে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার আগে আসন পুনর্বিন্যাস না করতে। প্রধান বিরোধী দল কংগ্রেস এবং রাইজর দলের অভিযোগ ছিল, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই কমিশন আসন পুনর্বিন্যাসে তড়িঘড়ি করছে, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলেছিলেন, ‘২০১৯ সালে এনআরসির যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বহু নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমরা চাই, শীর্ষ আদালতে বিষয়টির নিষ্পত্তির পর আসন পুনর্বিন্যাস চূড়ান্ত হোক।’ এই পরিস্থিতিতে খসড়া তালিকা ঘিরে উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্যে নতুন বিতর্ক তৈরি হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Tags: Assam Govt.Delimitation ProcessElection Commission AssamReservation
Previous Post

বড় ভাইকে আক্রমণ ছোট ভাইয়ের

Next Post

শিলচরে স্থাপন করা হবে সাইবার পুলিশ ফাঁড়ি

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
পুত্রবধূকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু উধারবন্দে

শিলচরে স্থাপন করা হবে সাইবার পুলিশ ফাঁড়ি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?