Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অমরুতের পাইপলাইনে ‘বিস্ফোরণ’! ভুয়া খবরে শিলচরে আতঙ্ক

বুশিং খুলেই বিপত্তি, স্পষ্ট করল কর্তৃপক্ষ

samayikprasanga by samayikprasanga
March 6, 2024
in slider, বরাক উপত্যকা
0
অমরুতের পাইপলাইনে ‘বিস্ফোরণ’! ভুয়া খবরে শিলচরে আতঙ্ক

অনলাইন ডেস্ক : শিলচরে অমরুতের পাইপলাইনে কোনও বিস্ফোরণ হয়নি। শুধু পাইপের জয়েন্টের বুশিং খুলে গিয়েছিল। এতেই ন্যাশনাল হাইওয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। বিষয়টি স্পষ্ট করেছে অমরুত কর্তৃপক্ষ।

বুধবার সকালে শহরের ন্যাশনাল হাইওয়েতে হঠাৎ দেখা যায় অমরুতের বিশাল পাইপের জয়েন্ট খুলে গেছে‌। এ নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দেয়। অনেকে ভেবেছেন পাইপে জলের বিস্ফোরণ ঘটেছে। কিভাবে এত বড় পাইপের জয়েন্ট কিভাবে খুলে গেল, এটাই বড় প্রশ্ন। সাধারণ চোখে দেখলে এটাকে একটা জল বিস্ফোরণ মনে হতে পারে। কিন্তু আসলে এটা নয়। এখানে পাইপের জয়েন্টের যে বুশিং ছিল, সেটা খুলে গিয়েই এই বিপত্তি ঘটেছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

‌শিলচর টাউন ওয়াটার প্রজেক্ট অমরুতের ইনচার্জ রত্নজিত দেবরায় জানিয়েছেন, জলের অত্যাধিক চাপের জন্য এ ঘটনা ঘটেছে, কোনও জল বিস্ফোরণ ঘটেনি। কারণ হিসেবে তিনি জানান, তারাপুর ইঅ্যান্ডডি কলোনিতে যে রিজার্ভার রয়েছে সেটা ফুটো থাকায় অঝোরে জল পড়তে থাকে। তাই জল এখানে জমা হতে পারেনি। ফলে জলের পাল্টা চাপ সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে ন্যাশনাল হাইওয়ের এই ঘটনাটি ঘটেছে। তিনি আরও বলেন, এখানে বর্তমানে যে প্ল্যান্ট রয়েছে সেখানে দুটি পাম্প পড়েছে। এই দুটি পাম্প এতই শক্তিশালী যে প্রতি সেকেন্ডে ২০০ লিটার জল পাম্প করতে পারে। থাকে অত্যাধিক চাপ। তাই একটা পাম্প চালাতে হয়। কিন্তু ইএনডি কলোনির রিজার্ভার নষ্ট থাকায় সেখানে জল সরবরাহ সম্ভব হয়নি। সেই জল উল্টোদিকে এসে চাপ সৃষ্টি করে। এর ফলে এই বুশিং খুলে গিয়ে বিপত্তি ঘটে।

একই তথ্য জানিয়েছেন প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার জয়দীপ নাগ। তিনি বলেন, ১৭০ কোটি টাকার এই প্রকল্প উদ্বোধন হওয়ার পর পরই এদিন বিস্ফোরণ ঘটেছে বলে খবর চাউর হয়, সেটা একেবারেই ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত। এখনও সবগুলো রিজার্ভার চালু হয়নি। তাই জলের প্রেসার বেশি থাকায় এদিন বিপত্তি ঘটেছে। কিন্তু এই ঘটনাকে নিয়ে এমন ভাবে রং চড়ানো হচ্ছে, যার ফলে অনেকের মনে হতে পারে প্রজেক্ট বুঝি নষ্ট হয়ে গেল। কিন্তু আসলে এরকম কোনও ঘটনা ঘটেনি‌। শীঘ্রই সমস্যা সারিয়ে জল সরবরাহ স্বাভাবিক করা হবে।

Tags: Amrut ProjectSilchar NewsTown Water PlantWater Pipeline Blast
Previous Post

একবছরে ৭১৮ কোটির ড্রাগস উদ্ধার অসমে, গ্রেফতার ৪৭০০ জন

Next Post

কোম্পানির “সেলস এক্সিকিউটিভ” সেজে প্রতারণা ব্যবসায়ীদের , শিলচরে ধৃত ২

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
কোম্পানির “সেলস এক্সিকিউটিভ” সেজে প্রতারণা ব্যবসায়ীদের , শিলচরে ধৃত ২

কোম্পানির "সেলস এক্সিকিউটিভ" সেজে প্রতারণা ব্যবসায়ীদের , শিলচরে ধৃত ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?