Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অবৈধভাবে বর্ধিতহারে ক্রুইজারের ভাড়া, ক্ষোভ যাত্রীদের

samayikprasanga by samayikprasanga
February 15, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
অবৈধভাবে বর্ধিতহারে ক্রুইজারের ভাড়া, ক্ষোভ যাত্রীদের

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : শিলচর – ধোয়ারবন্দ- লালা সড়কে ক্রুইজারের চালকরা বর্ধিত হারে ভাড়া নিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুললেন যাত্রীরা। এই বিষয়টা ক্ষোভের পারদ চড়ছে এই রুটের যাত্রীদের মধ্যে। জেলা পরিবহণ অধিকারিককে স্মারকপত্র দিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি আন্দোলনের  হুমকি দিয়েছেন তারা।
             মেহেরপুর পেট্রোল পাম্প সংলগ্ন স্ট্যান্ড থেকে আসাম বিশ্ববিদ্যালয় ধোয়ারবন্দ হয়ে লালা যেতে হয় যাত্রীদের। এই যাত্রীদের মধ্যে বেশিরভাগই হলেন চাকুরীজীবি। ছুটির দিন ছাড়া নিয়মিত এই রুটে তাদের আসা যাওয়া করতে হয়। কিন্তু ভাড়া নিয়ে বচসার দরুণ যাত্রীদের প্রায়ই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আচমকাই বর্ধিত হারে তাদের ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ কয়েকজন যাত্রীর। এমনই এক যাত্রী অভিযোগের সুরে বলেন,’ অনেকদিন হয়ে গেল এই রুটে আসা যাওয়া করছি। কিন্তু ভাড়া নিয়ে সম্প্রতি আমাদের খুব হেনস্থার শিকার হতে হচ্ছে। পরিবহণ বিভাগের নির্ধারিত তালিকা ছাড়াই ভাড়া নিচ্ছে তারা। আর এর প্রতিবাদ করলেই অশ্লীল ভাষায় কটূক্তি শোনতে হচ্ছে। এমনকি রাস্তায় যত্রতত্র নামিয়েও পুরো ভাড়াই দাবি করছে তারা। ‘ সংস্থার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি কাজ না হলে জেলা পরিবহন অধিকারিককে অভিযোগ জানানোর সাথে সাথে আন্দোলন গড়ে তোলার হুমকিও দিয়েছেন তারা।
                   এই স্ট্যান্ডের তদারকির দায়িত্বে রয়েছে কাছাড় জেলা লাইট মোটর ভেহিকল ওনার এসোসিয়েশন। সংস্থার সম্পাদক ভোলানাথ যাদব বর্তমানে ব্যক্তিগত কাজে দিল্লিতে রয়েছেন। ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,’ আমাদের এখানকার ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে পরিবহন অফিস থেকেই। শিলচর থেকে লালা অবধি ভাড়া ৯০ টাকা নেওয়া হয়। হয়তো বা খুচরোর সমস্যার জন্য কখনও কখনও একশত টাকা নেওয়া হচ্ছে। তাছাড়া পেট্রোলের দামও তো বেড়েছে। তবে যদি কোনো চালক বর্ধিত হারে ভাড়া নিয়ে থাকে কিংবা যাত্রীদের সঙ্গে বাজে ব্যবহার করে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব। আমাদের লিখিত অভিযোগ জানাতে হবে সেই গাড়ির নম্বর সহ।’
এদিকে জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,’ কোনো অভিযোগ তো আমরা পাইনি। পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।’
Tags: assam state transportCachar Policecachar spCM Himanta Bishwa SharmaDTO
Previous Post

জেলা হজ কমিটিকে জেনারেটর দিলেন করিম উদ্দিন বড়ভুইয়া

Next Post

মনিয়ারখালে অমৃত সরোবর যোজনার পুকুর খননকে ঘিরে উত্তেজনা, নালিশ জেলাশাসককে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মনিয়ারখালে অমৃত সরোবর যোজনার পুকুর খননকে ঘিরে উত্তেজনা, নালিশ জেলাশাসককে

মনিয়ারখালে অমৃত সরোবর যোজনার পুকুর খননকে ঘিরে উত্তেজনা, নালিশ জেলাশাসককে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?