Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অগ্নিগর্ভ মণিপুরে শান্তি ফেরাতে ইম্ফলে অমিত শাহ

নাগরিক সমাজের সঙ্গে দফায় দফায় বৈঠক

samayikprasanga by samayikprasanga
May 30, 2023
in slider, জাতীয়
0
অগ্নিগর্ভ মণিপুরে শান্তি ফেরাতে ইম্ফলে অমিত শাহ

অনলাইন ডেস্ক : হিংসাজর্জর মণিপুরের পরিস্থিতি শান্ত করতে অক্লান্ত কসরত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চারদিনের সফরসূচি নিয়ে সোমবার রাত ৯:২০ মিনিটে ইম্ফলে এসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপায় বের করতে দফায় দফায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ সাধারণ ও পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতাদের পর মঙ্গলবার সম্পন্ন করেছেন নাগরিক সমাজের সঙ্গে বৈঠক। এদিন সকালে মহিলা সুশীল সমাজ ‘ইমা’-দের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকের পর নাগরিক সমাজের সঙ্গে অনুরূপ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্য প্রশাসনের এক শীর্ষ সূত্রে জানা গেছে, রাজ্যে শান্তির বাতাবরণ করতে প্রশাসনকে সর্বতোপ্রকারে সহায়তা করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছে নাগরিক সমাজ। তাঁরা রাজ্যে সর্বাবস্থায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করবে বলেও অঙ্গীকার করেছে, জানিয়েছে প্রশাসনিক সূত্র।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সূত্রটি আরও জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মহিলা নেত্রীদের সংগঠন ‘মীরা পাইবি’র সঙ্গেও বহুক্ষণ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। নারী নেত্রীরা রাজ্যের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্তব্য সম্পাদন করবেন বলে অঙ্গীকার করেছেন। এদিকে নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, ‘ইম্ফলে আজ বিভিন্ন নাগরিক সমাজ ও সংগঠনের প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা সকলেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সর্বতোপ্রকারে প্রশাসনকে সহায়তা করবেন বলে প্রতিশ্রুতির পাশাপাশি আশ্বাস দিয়েছেন, তাঁরা একসাথে মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পথ প্রশস্ত করতে অবদান রাখবেন।’

গতকাল রাতে হিংসা-বিধ্বস্ত রাজ্য সফরে এসে অমিত শাহ মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকের সাথে দেখা করেছেন। রাজ্যপালের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যতের করণীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রী, জ্যেষ্ঠ নেতা এবং আমলাদের সঙ্গেও বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

Tags: Amit ShahHome MinisterImphal NewsManipur clash
Previous Post

গোয়ালপাড়ায় জঙ্গলদস্যুদের হামলায় হত বনকর্মী

Next Post

এসসিইআরটি কেলেঙ্কারি, উধারবন্দ ডায়েটের অধ্যক্ষকে গুয়াহাটিতে ডেকে জিজ্ঞাসাবাদ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
এসসিইআরটি কেলেঙ্কারি, উধারবন্দ ডায়েটের অধ্যক্ষকে গুয়াহাটিতে ডেকে জিজ্ঞাসাবাদ

এসসিইআরটি কেলেঙ্কারি, উধারবন্দ ডায়েটের অধ্যক্ষকে গুয়াহাটিতে ডেকে জিজ্ঞাসাবাদ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?