Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনা শিলচর এনআইটি সংলগ্ন যোগীপাড়ায়

samayikprasanga by samayikprasanga
May 30, 2023
in অসম, বরাক উপত্যকা
0
মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু

অনলাইন ডেস্ক : মঙ্গলবারের সকালটা মঙ্গলময় হল না গৌরী নুনিয়ার কাছে। বিষ্ণু মন্দিরে পুজো দিয়ে ঘরে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন তিনি। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শিলচর এনআইটি সংলগ্ন যোগীপাড়ায়।

এদিন সাতসকালে স্থানীয় বিষ্ণু মন্দিরে পুজো দিতে যান ক্ষুদিরাম নুনিয়ার স্ত্রী গৌরী। পূজার্চনা শেষ করে ঘরে ফিরে আসার সময় শিলকুড়ির দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অ্যাম্বেসেডর গৌরীকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিও সড়কের পাশে ক্ষেতের মধ্যে পড়ে যায়। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬০ বছরের গৌরীর। ঘটনার পর গাড়ি চালক পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তারা অভিশপ্ত গাড়িটি উদ্ধার করে এবং চালককে ঘুংগুর থানায় নিয়ে আসে। পরে গৌরী নুনিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অভিশপ্ত অ্যাম্বেসেডর।
Tags: Bishnu MandirNIT SilcharRoad AccidentSilchar Police
Previous Post

অকালে প্রয়াত কংগ্রেস সাংসদ সুরেশ বালু

Next Post

BREAKING : এবার রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
BREAKING : এবার রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা

BREAKING : এবার রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?