Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে যুবকের মৃত্যু, আটক প্রতিবেশী মহিলা

samayikprasanga by samayikprasanga
October 21, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : শহরের মেহেরপুর বটেরতল এলাকার যুবক শোভন দাস (৩২)-এর মৃত্যুর ঘটনায় পুলিশ আটক করলো এক মহিলাকে। বর্ণালী দাস (২৭) নামে ওই মহিলা শোভনের প্রতিবেশী।

জানা গেছে, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বর্ণালীকে আটক করে। শোভনের মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে, এতে সন্দেহ ব্যক্ত করা হয়েছে বর্ণালীকে ঘিরে। তাই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বর্ণালীকে।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

প্রসঙ্গত গত শুক্রবার শহরের অন্নপূর্ণা ঘাট সেতুর কাছে বরাক নদীর জলে শোভনের মৃতদেহ ভাসতে দেখা যায়। প্রথমত কেউ তাকে চিনতে না পারলেও পরবর্তীতে পরিবারের লোকেরা মৃতদেহ শনাক্ত করেন। পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের দুদিন আগে থেকে নাপাত্তা ছিলেন শোভন। আর নাপাত্তা হওয়ার কিছুক্ষণ আগে তার সঙ্গে ঝগড়া হয় বর্ণালীর। বর্ণালীর সন্তানকে ঘিরে এই ঝগড়ার কিছুক্ষন পর শোভন নাপাত্তা হন। শোভনের পরিবারের লোকেদের সন্দেহ, এই মৃত্যুর ঘটনার পেছনে হাত থাকতে পারে বর্ণালী ও তার পরিবারের লোকেদের।

বর্ণালীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালেও পুলিশ এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে রাজি নয়। পুলিশের এক সূত্র বলেন, বর্ণালীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনে তাদের কোনও ভূমিকা রয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।

Tags: Assam PoliceMurder
Previous Post

নিষ্ঠা ও প্রবল ইচ্ছাশক্তির জোরে দুবাইয়ে প্রথম ভারতীয় মহিলা ট্রামচালক হাফলঙের পিঙ্কি রাই

Next Post

এসিএ প্যানেল আম্পায়ারদের তিন দিনের রিফ্রেশার কোর্স সম্পন্ন

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
এসিএ প্যানেল আম্পায়ারদের তিন দিনের রিফ্রেশার কোর্স সম্পন্ন

এসিএ প্যানেল আম্পায়ারদের তিন দিনের রিফ্রেশার কোর্স সম্পন্ন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?