Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে শিশুকন্যাকে ধর্ষণ, ২০ বছর কারাদণ্ড যুবকের

samayikprasanga by samayikprasanga
September 20, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে শিশুকন্যাকে ধর্ষণ, ২০ বছর কারাদণ্ড যুবকের

অনলাইন ডেস্ক : শিশু কন্যাকে ধর্ষণের মামলায় যুবককে ২০ বছর কারাবাসের সাজা শোনালো কাছাড়ের এডিশনাল সেশন জাজ (স্প্যাশাল জাজ, পক্সো) নারায়ণ কুরির আদালত। সাজাপ্রাপ্ত যুবক বিপুল সরকার (২৫) শিলচর থানা এলাকার নতুন কাঞ্চনপুরের বাসিন্দা।

ঘটনা ২০১৯ সালের ২৭ আগস্ট রাতের। ওইদিন রাত সাড়ে ৯টা নাগাদ শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকায় বছর ৭-এর এক নাবালিকাকে ফুসলিয়ে তার উপর বলপূর্বক পাশবিক অত্যাচার চালায় বিপুল। বিপুল এক টেন্ট হাউসে কাজ করতো। শিশুকন্যার পরিবার ভাড়া থাকত ন্যাশনাল হাইওয়ে এলাকায়। ওই ভাড়াবাড়ির কাছেই একটি বাড়িতে ঘটনার রাতে ঘরের ঢালাই-এর কাজ চলছিল। বিপুল ঢালাই এর কাজের জন্য ওই বাড়িতে লাইট লাগাতে গিয়েছিল। এসবের মাঝে শিশু কন্যাকে দেখে তার পাশবিক প্রবৃত্তি জেগে ওঠে। সে মোবাইল, টাকা ও চকলেট দেবার লোভ দেখিয়ে শিশু কন্যাকে পাশেই একটি অন্ধকার স্থানে নিয়ে যায় । এরপর তার মুখে চাপা দিয়ে চরিতার্থ করে পাশবিক বাসনা। বিপুলের পাশবিক থাবায় শিশুকন্যা রক্তাক্ত হয়ে পড়ে। পাশবিক বাসনা চরিতার্থ করার পর বিপুল শিশুকন্যাকে একথা কাউকে না বলার জন্য ভয় দেখায়। এতে যন্ত্রণায় কাতর হয়ে পড়লেও শিশু কন্যা বাড়িতে ফিরে কাউকে কিছু বলেনি। তবে জামায় লেগে থাকা রক্তের দাগ তার মায়ের চোখে পড়ে যায়। রক্তের দাগ দেখে মা তাকে জিজ্ঞেস করলে শিশুকন্যা সব কিছু খুলে বলে। পরদিন শিশুকন্যার মা এনিয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে দায়ের করেন এজাহার। এর ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। এতে বিপুলকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনের ৬ নম্বর ধারায় ২০ বছর সশ্রম কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ৬ মাসের কারাদণ্ড। এর পাশাপাশি বিপুল কে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ নম্বর ধারায়ও দোষী সাব্যস্ত করে ২ বছর কারাবাসের সাজা শুনিয়ে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। এক্ষেত্রে জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ২ মাসের কারাদণ্ড। দুটি সাজাই চলবে একসঙ্গে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

Tags: Assam Policedistrict judgerape case
Previous Post

তীব্র দাবদাহে পুড়ছে শিলচর

Next Post

জিরিবামে বসতি এলাকায় গোলাগুলি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
জিরিবামে বসতি এলাকায় গোলাগুলি

জিরিবামে বসতি এলাকায় গোলাগুলি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?