Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুতে অর্থ দাবির অভিযোগের তদন্তে সিএম ভিজিলেন্সের অভিযান করিমগঞ্জে

samayikprasanga by samayikprasanga
September 11, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুতে অর্থ দাবির অভিযোগের তদন্তে সিএম ভিজিলেন্সের অভিযান করিমগঞ্জে

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুতে অর্থ দাবির অভিযোগের তদন্তে সিএম ভিজিলেন্সের অভিযান করিমগঞ্জে।গত কয়েকদিন আগে সংগঠিত এই ঘটনার তদন্ত করতে বুধবার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে সিএম ভিজিল্যান্স হানা দেয়।টানা জিজ্ঞাসাবাদ করা হয় সার্টিফিকেট ইস্যুতে জড়িত থাকা কর্মচারীদের।দীর্ঘ সময় ধরে তল্লাশি করা হয় কার্যালয়ে।জানা গেছে ফিটনেস সার্টিফিকেট ইস্যু নিয়ে গত এক সপ্তাহ ধরে সরগরম জেলার যুগ্ম সঞ্চালকের কার্যালয়।অভিযোগ অনুযায়ী খোদ সঞ্চালকের অঙ্গুলি নির্দেশে কার্যালয়ে গড়ে তোলা হয়েছে এক সিন্ডিকেট।অত্যন্ত কৌশলে সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে তৈরি করা হয় বিশেষ সিস্টেম।অর্থের লেনদেনে আপত্তি থাকলে কয়েক ঘন্টা নয় সপ্তাহের পর সপ্তাহ লেগে যায় সার্টিফিকেট আদায়ের জন্য।দিতে হবে বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা।বিষয়টি নিয়ে গত শুক্রবার সরব হন একাংশ সদ্য নিয়মিত হওয়া শিক্ষক-শিক্ষিকারা ।এনিয়ে যুগ্ম সঞ্চালক কে অভিযোগ জানাতে গিয়ে একটা সময় তীব্র বাক বিতণ্ডা শুরু হলে হস্তক্ষেপ করতে হয় পুলিশ কে।এরপর যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক আরো বেঁকে বসেন বলে অভিযোগ। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ প্রদান করেন।পরবর্তীতে জানিয়ে দেওয়া হয় যে অধিক সংখ্যক সহকারি শিক্ষক করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদানের জন্য উপস্থিত হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সহকারি শিক্ষকদের ফিটনেস সার্টিফিকেট প্রদান করার পরিকল্পনা তৈরি করা হবে।কিন্তু এগুলো শুধু মাত্র খাতা কলমে থাকলে আগে থেকে চালু থাকা বিশেষ সিস্টেম বাদ দেওয়া হয়নি বিভাগীয় কার্যালয় থেকে।আর একাংশ শিক্ষক হয়রানি মুখে না পড়তে নির্দিষ্ট ফর্মুলায় রাজি হলে সচেতন মহল কিন্তু মোটেই সহজভাবে নেয়নি বিষয়টি।জেলাশাসক সহ রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। আর বুধবারই বিষয়টি নিয়ে তদন্তে নামে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা বিশেষ দল।গোপনীয়তা বজায় রেখে হানা দেওয়া হন জেলা যুগ্ম সঞ্চালিকার কার্যাকয়ে।যদিও কোন ধরনের আটকের খবর পাওয়া যায়নি।তবে দীর্ঘ সময় কার্যালয়ের বিভিন্ন নথিপত্র পরীক্ষা সহ কর্মীদের জিজ্ঞাসাবাদ চালায় সিএম ভিজিলেন্স।

Tags: Cm anti corruption wingCM Himanta Bishwa SharmaVigilance
Previous Post

শালচাপড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচগ্ৰামের যুবকের

Next Post

রবিবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা, শিলচরকে যানজট মুক্ত রাখতে সক্রিয় প্রশাসন

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

রবিবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা, শিলচরকে যানজট মুক্ত রাখতে সক্রিয় প্রশাসন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?