Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে পুজোর আগে পূর্ণোদ্যমে রাস্তা সংস্কার, ফ্লাইওভার নিয়ে মতামত চাওয়া হবে শহরবাসীর: হিমন্ত

samayikprasanga by samayikprasanga
August 23, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে পুজোর আগে পূর্ণোদ্যমে রাস্তা সংস্কার, ফ্লাইওভার নিয়ে মতামত চাওয়া হবে শহরবাসীর: হিমন্ত

অনলাইন ডেস্ক : শুধু শুধু গর্ত ভরাট করে ঠিকাদারকে অর্থবান করে কি লাভ। শিলচরে পূজোর আগে আগেই পূর্ণোদ্যমে সংস্কার করা হবে রাস্তা। একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বৃহস্পতিবার শিলচরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই বৃষ্টির মরশুমে রাস্তা ভরাট করে কোনও লাভ নেই। এতে শুধু শুধু অর্থ গুনে দিতে হবে ঠিকাদারকে। গুয়াহাটিতেও রাস্তার গর্ত ভরাটের কাজ করা হচ্ছে না। সেখানেও কাজ হবে পুজোর আগে।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

শিলচরে ফ্লাইওভার তৈরির প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। কারণ কেউ জমি ছেড়ে দেবেন না। আর লোকেদের বাড়ি ঘরের উপর দিয়ে ফ্লাইওভার তৈরি করলে দেখা দিতে পারে অন্য সমস্যা। এই পরিস্থিতিতে সব কিন্তু ভেবেচিন্তে ড্রয়িং তৈরি করা হচ্ছে। ড্রইং তৈরির পর পুজো শেষে এনিয়ে শহরবাসীর মতামত যাওয়া হবে।

শিলচরের পুর নির্বাচন নিয়ে তার বক্তব্য, হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। এবার শিলচরবাসী কেউ এই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য হাইকোর্টে আবেদন করলে ব্যাপারটা অনেকটাই সহজ হতে পারে। তার কথায় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের তরফ থেকে কিছু করা হলে আদালতের হয়তো ভাবনা হয়, এর পেছনে রয়েছে রাজনীতির অংক। কিন্তু শিলচরবাসী আবেদন করলে আদালতের কাছে তা অনেকটাই বিশ্বাসযোগ্য ঠেকবে। আর এতে স্থগিতাদেশ বাতিল হয়ে নির্বাচনের পথ প্রশস্ত হতে পারে নির্বাচনের পথ। তিনি বলেন স্থগিতাদেশ প্রত্যাহার হলে, এক মাসের মধ্যেই করা যেতে পারে ভোট গ্রহণ।

ধলাই রজনীখালের জু পার্ক নিয়ে তিনি বলেন, তা গড়ে তুলতে কিছুটা সময় লাগবে। কারণ সুপ্রিমকোর্টের কিছু বিধি নিষেধ রয়েছে। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জু- পার্ক গড়ে উঠবে অবশ্যই।

 

Tags: Cachar BJPcm himanta biswa sharmaSilchar
Previous Post

আরজি কর, শিলচরে প্রতিবাদ মিছিল সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের

Next Post

শিলচরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অপহরণের চেষ্টা ই- রিক্সা চালকের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচর তারাপুর নাগাপুঞ্জিতে মাংস কান্ডকে ঘিরে উত্তেজনা, আটক দুই

শিলচরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অপহরণের চেষ্টা ই- রিক্সা চালকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?