Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দিল্লিতে নিখোঁজ রংপুরের কিশোর

samayikprasanga by samayikprasanga
August 14, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
দিল্লিতে নিখোঁজ রংপুরের কিশোর

অনলাইন ডেস্ক : দিল্লিতে দিদার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিলচরের এক কিশোর। নাম রাজদীপ দাস (১২)। বাড়ি শিলচরের রংপুর করাতিগ্রামে। জানা গেছে, মা-বাবা হারানো রাজদীপরা তিন ভাইবোন। সে সবার বড়। বছর তিনেক থেকে রংপুর করাতিগ্রামে দিদার বাড়িতেই থাকতো তারা। দিদা নিভারানি দাস খবরের কাগজের হকার ও মামা টিংকু দাস অটোচালক। কষ্টেসৃষ্টে তিন নাতিনাতনিকে লালনপালন করছিলেন নিভা। তাদের ভর্তিও করান স্কুলে।

গত মাসের শুরুর দিকে নিভার দিল্লি নিবাসী ছোট বোন রেখা দেবী নিভার বাড়িতে বেড়াতে আসেন। দিল্লি ফেরার সময় রাজদীপকে সঙ্গে নিয়ে যান। দিল্লির গ্রামীণ এলাকা জামায় বসবাস করেন রেখা। ওখানকার জামামোড় নামের বাজার এলাকা থেকে গত ৩০ জুলাই হারিয়ে যায় রাজদীপ। জামা থানায় এ মর্মে করা নিখোঁজ ডায়েরি করেন রেখা।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এ দিকে, নাতি হারিয়ে যাওয়ার খবরে পাগলপ্রায় হয়ে উঠেছেন পত্রিকা হকার নিভা। পয়সার অভাবে এ মুহূর্তে নাতির খোঁজে দিল্লিতেও যেতে পারছেন না তিনি। কোথায় আছে, কেমন আছে নাতি, এ চিন্তায় অঝোরে কাঁদছেন নিভা।তাঁর নাতির সন্ধান কেউ পেলে ৯৯৫৭৮৫৪২৪৫ (শিলচর) অথবা ৭৭৫৯৯১৩৩৬১ (দিল্লি) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।

Tags: Assam Policedelhi policeRongpurSilchar
Previous Post

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

Next Post

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?