Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বেতুকান্দিতে বাঁধের অবস্থা আশঙ্কাজনক, তলিয়ে যেতে পারে শিলচর

samayikprasanga by samayikprasanga
June 19, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : ২০২২-র ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও। এই আশঙ্কা জাহির করে জেলা কমিশনারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বৃহত্তর বেতুকান্দি এলাকার বাসিন্দারা। সঙ্গে বেতুকান্দি বাঁধ রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে জেলা কমিশনারকে তাঁরা এ-ও শুনিয়েছেন, সময়ে পদক্ষেপ না করা হলে বিগত বন্যার মতো ফের ভেসে যেতে পারে শিলচর। কেননা, কাড়ারপার স্লুইস গেটের সম্মুখ থেকে পুরনো বাঁধ-রাস্তার প্রায় ৬০০ মিটার তলিয়ে গিয়েছে নদীগর্ভে। এর থেকে সামান্য দূরে মাটি ফেলে সমান্তরাল যে নতুন বাঁধ-রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়েও মহিষা বিলের জল চুঁইয়ে প্রবেশ করছে নদীতে। কিন্তু বরাক নদীর জলস্তর বেড়ে গেলে জল প্রবেশ করবে মহিষা বিলের দিকে। বাসিন্দারা জানান, জলের তোড়ে নয়া বাঁধ রাস্তা ভেসে যাওয়ার আশঙ্কাই প্রবল। কারণ, নতুন মাটি এখনও পোক্ত হয়ে ওঠেনি। তাছাড়া কাজের গুণগত মান নিয়েও রয়েছে প্রশ্ন। তাই অকুস্থল পরিদর্শন করে জেলা কমিশনার যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। মূলত কাড়ারপার বেতুকান্দি বাঁধ রাস্তার বেহাল অবস্থা নিয়ে বুধবার জেলা কমিশনারকে স্মারকপত্র প্রদান করেন বাসিন্দারা। একই স্মারকপত্র প্রদান করা হয় জলসম্পদ ও পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও। এদিকে, জেলা কমিশনার জরুরি কাজে ব্যস্ত থাকায় ডিসি কার্যালয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয় বাসিন্দাদের। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন সবাই। স্মারকপত্রে উল্লেখ করা হয়, বৃহত্তর বেতুকান্দি এলাকার যোগাযোগের একমাত্র সম্বল বাঁধ রাস্তাটি সংস্কারের অভাবে এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে, বাড়ি থেকে বাইরে যাওয়া-আসা একরকম বন্ধ হয়ে গিয়েছে। বেতুকান্দি, বড়জুরাই, কাড়ারপার ইত্যাদি গ্রামের প্রায় ১০হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্কুল কলেজ যেতে পারছে পড়ুয়ারা। দিনমজুরদের কাজে যাওয়া বন্ধ। এমনকি অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত নেই। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, টানা বর্ষণে রাস্তা এতটা বিপদসংকুল হয়ে উঠেছে যে, চলাচল করতে গিয়ে যে কোনও মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যাওয়া আশঙ্কা রয়েছে।সবমিলিয়ে বিষিয়ে ওঠেছে বৃহত্তর বেতুকান্দি অঞ্চলের জনজীবন। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন -সহ সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বেতুকান্দি অঞ্চলের বাসিন্দারা। এলাকাবাসীর পক্ষে এদিন স্মারকপত্র প্রদান করেছেন আজমল হোসেন লস্কর, রঞ্জন দাস, রাজু দেব, বাহার মজুমদার, জিয়াউর হক মজুমদার, প্রবাল কান্তি দাস, আহমদ হোসেন মজুমদার, বিজু শর্মা, গোবিন্দ দাস, সুব্রত দাস, নাজিম উদ্দিন লস্কর, শুভ্র দাস, মজিবুর খান, মনোরঞ্জন রায় প্রমুখ।

Tags: BethukandiCM Himanta Bishwa Sharmariver barak
Previous Post

বদরপুরে ধসে চাপা পড়ে মৃত একই পরিবারের পাঁচ

Next Post

কোপা আমেরিকার সম্প্রচার নেই ভারতে

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
কোপা আমেরিকার সম্প্রচার নেই ভারতে

কোপা আমেরিকার সম্প্রচার নেই ভারতে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?