Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সুজিতকে গ্রেফতারে ২৪ ঘন্টা সময় দিল শান্তি সমিতি

তপোবননগর কান্ডের মাস্টারমাইন্ড এখনও ফেরার

samayikprasanga by samayikprasanga
June 9, 2024
in slider, অসম
0
সুজিতকে গ্রেফতারে ২৪ ঘন্টা সময় দিল শান্তি সমিতি

অনলাইন ডেস্ক : তপোবননগর কান্ডে অভিযুক্ত সুজিত দাস চৌধুরী ও তার সঙ্গীদের গ্রেফতারের জন্য পুলিশকে রবিবার পর্যন্ত সময়সীমা বেধে দিল শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি। সমিতির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, রবিবারের মধ্যে সুজিত ও তার সাগরেদদের গ্রেফতার করা না হলে শহর জুড়ে গড়ে তোলা হবে তীব্র আন্দোলন।

শনিবার সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, জেলাশাসক, পুলিশ সুপার থেকে ধরে সবার কাছে গিয়ে তারা দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হল গত ২৫ মে ব্যবসায়ী সুকান্ত কর ওরফে বাপীকে বেধড়ক মারপিটের পর পার হয়ে গেছে এক পক্ষকাল সময়। কিন্তু আজ পর্যন্ত পুলিশ মূল অভিযুক্ত সুজিত ও তার অন্য তিন সঙ্গীকে নাকি খুঁজে পায়নি। অথচ সুজিতরা এর মধ্যেই জামিনের জন্য দুবার আবেদন জানিয়েছেন আদালতে। জামিনের আবেদন জানাতে গেলে অন্তত স্বাক্ষর করতে হয় অভিযুক্তকে। অর্থাৎ সুজিতরা রয়েছেন ধারে কাছেই, এরপরও পুলিশ কেন তাদের খুঁজে বের করতে পারছে না, ব্যাপারটা খুবই আশ্চর্যের। সব মিলিয়ে শহরের জনমানসে ক্রমেই বাড়ছে ক্ষোভ।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

শান্তি সমিতির কর্মকর্তা সীমান্ত ভট্টাচার্য, অরিন্দম হোড় ও সুজিত কুমার দাস সহ অন্যান্যরা বলেন, বারবার পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবি জানানোর পরও সুজিতদের ধরা হচ্ছে না। কিন্তু এরপরও তারা সংযত রয়েছেন, কিন্তু প্রশাসন যেন তাদের ধৈর্যকে দুর্বলতা বলে ভেবে না নেয়। এবার তারা সুজিত ও তার যে তিন সঙ্গী এখনও ধরা পড়েনি, তাদের গ্রেফতারের জন্য সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার সময়সীমা বেধে দিচ্ছেন। এরমধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে গোটা শহর জুড়ে শুরু হবে তীব্র আন্দোলন। এসব তারা মেনে নিতে রাজি নন কোনও অবস্থায়ই।

শান্তি সমিতির অন্য কর্মকর্তা সঞ্জীব দাস বলেন, দোকানের বারান্দা থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে মারধর করা হয়েছে সুকান্ত করকে। এবার এই দুষ্কৃতীরা পার পেয়ে গেলে ভবিষ্যতে তারা আরও ভয়ঙ্কর ঘটনা ঘটাবে। তবে এর জন্য দায়ী হবে প্রশাসন। তিনি বলেন, পুলিশ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠদের উপর চাপ সৃষ্টি করে অভিযুক্তদের টেনে নিয়ে আসে নাগালের মধ্যে। কিন্তু সুজিতের বেলায় এসব কিছুই দেখা যাচ্ছে না। এর পেছনে কি কোনও রহস্য লুকিয়ে রয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ্তা পাল, অনিমেষ দে, পরিমল পুরকায়স্থ প্রমুখ।

Tags: Assam PoliceBarak BJPCachar AdministrationCrime Cachar
Previous Post

মোহালি থেকে পাঠানো কফসিরাপ বাজেয়াপ্ত শিলচরে, ধৃত তিন

Next Post

কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলায় মৃত্যু ১০ জনের

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলায় মৃত্যু ১০ জনের

কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলায় মৃত্যু ১০ জনের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?