Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কড়া নিরাপত্তায় আজ প্রথম পর্যায়ের ভোট, ভাগ্য পরীক্ষায় ১৬০০ প্রার্থী

samayikprasanga by samayikprasanga
April 19, 2024
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
কড়া নিরাপত্তায় আজ প্রথম পর্যায়ের ভোট, ভাগ্য পরীক্ষায় ১৬০০ প্রার্থী

অনলাইন ডেস্ক : প্রচার অভিযান শেষ। প্রথম পর্যায়ের ভোটের মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা । সারা দেশে প্রথম পর্যায়ে মোট ১০২ টি লোকসভা আসনে ১৬০০ জন প্রার্থী ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন । যার মধ্যে ভোট ভাগ্য ইভিএম বন্দি হবে আট জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালের। স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট পর্বের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন ।

অষ্টাদশ লোকসভার জন্য এবার ভোট হচ্ছে ৭টি পর্যায়ে। ১৯ এপ্রিল হচ্ছে প্রথম পর্যায়ের ভোট। এ দিন ভোট হবে মোট ২১ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১০২ টি সংসদীয় আসনে। সাতটি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়েই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশ এবং সিকিমের ৯২ টি বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে ।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

২০১৯ লোকসভা নির্বাচনে ১০২ টি আসনের মধ্যে বিজেপি ৩৯ টি আসন পেয়েছিল এবং এনডিএ শরিকরা বারোটি আসন পেয়েছিল। শুক্রবার প্রথম পর্যায়ের ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটায়। তবে ভোট শেষ হওয়ার সময় কিছু কিছু আসনে ভিন্ন ভিন্ন হচ্ছে । সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ১.৮৭ লক্ষ ভোটকেন্দ্রের জন্য ১৮ লক্ষ ভোট কর্মী নিযুক্ত করেছে । ১৬.৬৩ কোটি ভোটার এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে ৮.৪ কোটি হচ্ছেন পুরুষ এবং ৮.২৩ কোটি মহিলা । তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন ১১৩৭১ জন। ৩৫.৬৭ লক্ষ মানুষ প্রথমবার ভোট দেবেন এবং ৩.৫১ কোটি তরুণ ভোটার হচ্ছেন যাদের বয়স ২০ থেকে ২৯ এর মধ্যে। ভোট কর্মী এবং নিরাপত্তাকর্মীদের মোতায়নের জন্য ব্যবহার করা হচ্ছে ৪১টি হেলিকপ্টার, ৮৪ টি ট্রেন এবং এক লক্ষের মত গাড়ি ।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সব বুথে মাইক্রো অবজারভার নিয়োগ সহ ৫০ শতাংশ ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিং হবে। পাশাপাশি ৩৬১ জন পর্যবেক্ষক ইতিমধ্যে তাদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে কাজ করছেন। তারা ভোটে কড়া নজরদারি রাখবেন। সঙ্গে বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।

প্রথম পর্যায়ে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি (নাগপুর), কিরেন রিজিজু (অরুণাচল প্রদেশ ওয়েস্ট), অর্জুন রাম মেঘওয়াল (বিকানের), সর্বানন্দ সোনোয়াল (ডিব্রুগড়), জিতেন্দ্র সিং উধমপুর এবং ভূপেন্দ্র যাদব (আলওয়ার)। ত্রিপুরার দুটি আসনের মধ্যে প্রথম পর্যায়ে লড়াই হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার মধ্যে। ৫৪৩ টি লোকসভা আসনের ৭ টি পর্যায়ে ভোট শেষে গণনা হবে চার জুন।

Tags: CM Himanta Bishwa Sharmaparlamentary election 2024
Previous Post

কংগ্রেস এখন আইসিইউ-তে, কখন কী হয় অবস্থা, কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Next Post

শিলচরে পথচিত্রে ভোটার সচেতনতা, আল্পনায় সাজল রাস্তা

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
শিলচরে পথচিত্রে ভোটার সচেতনতা, আল্পনায় সাজল রাস্তা

শিলচরে পথচিত্রে ভোটার সচেতনতা, আল্পনায় সাজল রাস্তা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?